ভগবান কে ?




সর্বাননশিরােগ্রীবঃ সর্বভূতগুহাশয়ঃ । 

সর্বব্যাপী স ভগবাংস্তস্মাৎ সর্বগতঃ শিবঃ ॥ ১১

[কৃষ্ণ-যজুর্বেদ/শ্বেতাশ্বতর উপনিষদ/৩ অধ্যায়/১১ নং শ্লোক]

অন্বয় : [ যস্মাৎ সঃ ] সর্বানন – শিরােগ্রীবঃ (যেহেতু সব মুখ , সব মাথা এবং সব কাঁধ তাঁরই [পরমাত্মার]); সর্বভূত – গুহাশয়ঃ (তিনি[সেই পরমাত্মাই) সকল জীবের বুদ্ধিতে আছেন); [তথা] সর্বব্যাপী (এবং সর্বব্যাপী) ভগবান – ঈশ্বর [ যিনি ষড়ৈশ্বর্যশালী – সম্পদ, শক্তি, যশ, সৌন্দর্য,জ্ঞান ও বৈরাগ্য ]); তস্মাৎ সঃ।সর্বগতঃ (সেই কারণে তিনি [পরমাত্মা] সকল প্রাণীর অন্তর্যামী) ; শিবঃ (কল্যাণময় পরমেশ্বর মহাদেব [যেহেতু তিনি আনন্দস্বরূপ ব্রহ্ম])।

অর্থ :

যত প্রাণীর যত মুখ, কাঁধ ও মাথা — সবই তাঁর, প্রত্যেকের হৃদয়ে(বুদ্ধিতে)তাঁর অবস্থান।তিনি সর্বত্র ও সর্বব্যাপী। তিনিই ঈশ্বর, এই কারণেই তিনি সর্বভূতে বিরাজ করছেন।এই আত্মাই (ঈশ্বর) সকলের অন্তর্যামী পরমেশ্বর মহাদেব কল্যাণকারী,তিনিই ভগবান শিব ॥১১


ব্যাখ্যা : সমগ্র অনন্ত জগতে যত প্রাণী আছে সবার মধ্যে সেই পরমেশ্বর শিব আছেন। যদি সেই সমস্ত প্রানীগণ শিব হয়ে থাকেন তবে তার মধ্যেই সমস্ত প্রাণীর মাথা হল শিবের মাথা, যত প্রাণীর মুখ রয়েছে সেই সমস্ত মুখ হল শিবের মুখ, সমগ্র জগতে যত প্রাণীর ঘাড় রয়েছে সে সমস্ত ঘাড় হল শিবের কাঁধ। সমস্ত জগত ব্যাপী শিব,সর্বত্র শিব আছেন। তিনিই ঈশান তিনিই ঈশ্বর, তিনি সর্বভূতে বিরাজ করছেন। সমস্ত ঐশ্বর্য, সব মহিমা যার ভিতর তিনিই ভগবান শিব।

ভগবানের ছটি ঐশ্বর্য ।

প্রথম ঐশ্বর্য — সম্পদ,

দ্বিতীয় ঐশ্বর্য — শক্তি,

তৃতীয় ঐশ্বর্য — যশ,

চতুর্থ ঐশ্বর্য — সৌন্দর্য,

পঞ্চম ঐশ্বর্য — জ্ঞান,

ষষ্ঠ ঐশ্বর্য — বৈরাগ্য।

যা কিছু কল্যাণকর, যা কিছু শুভ তারই একটা রূপ হচ্ছেন ভগবান , তিনিই শিব। এই তাঁর যথার্থ স্বরূপ। অতএব পরমেশ্বর মহাদেবই ভগবান।

---------------------------------------------------------------------------------------------------------------

ভস্ম জাবাল উপনিষদ বলছে -  ভগবান শব্দ টি সদাশিবের। 

প্রমাণ দেখুন - 

ভগবান্ সদাশিবঃ সাম্বঃ সদাশিবঃ সাম্বঃ ॥ ১১

[অথর্ববেদ/ভস্ম জাবাল উপনিষদ/১ম অধ্যায়/১১ নং শ্রুতি]

অর্থ ঃ এই কথাই ভগবান সদাশিব (সাম্ব সদাশিব) নিজে বলেছেন, অম্বিকা সহিত সদাশিব অবস্থিত থাকেন বলে সাম্ব সদাশিব বলা হয় আবার শুধু সাম্ব শব্দেও পরমেশ্বর শিবকেই ইঙ্গিত করা হয় ॥ ১১ 



শৈব সনাতন ধর্ম সদা বিজয়তেতরাম্‌ 🚩

ॐ নমঃ পার্বতীপতয়ে হর হর মহাদেব 🚩

🖋️লেখক : শ্রী নন্দীনাথ শৈব আচার্য জী 

কপিরাইট ও প্রচারে — Shivalaya



মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ