শিবভক্তের বৈশিষ্ট্য : ভস্ম - ত্রিপুণ্ড্র, রুদ্রাক্ষ ধারণ
শিবমহাপুরাণের শিক্ষা
ভস্মরুদ্রাক্ষধারী যঃ শিবভক্তঃ স উচ্যতে ।
পঞ্চাক্ষরজপাসক্তঃ পরিপূর্ণশ্চ সন্মুখে ॥৯০
বিনা ভস্মত্রিপুণ্ড্রেণ বিনা রুদ্রাক্ষমালয়া ।
পূজিতোঽপি মহাদেবো নাভীষ্টফলদায়কঃ॥৯১
[রেফারেন্স - শিবমহাপুরাণ/বিদ্যেশ্বরসংহিতা/অধ্যায় ২৫]
☘️সরলার্থ : ভস্ম ও রুদ্রাক্ষ ধারণকারী ব্যক্তিকে শিবভক্ত বলা হয়। যে ব্যক্তি ভস্ম ও রুদ্রাক্ষ ধারণ করে শিব বিগ্রহের সামনে এই পঞ্চাক্ষর "ॐ নমঃ শিবায়" মহামন্ত্র জপ করেন, তিনি পূর্ণ শিব ভক্ত ॥৯০
ভস্মের ত্রিপুণ্ড্র ও রুদ্রাক্ষ মালা ধারণ না করে যিনি মহাদেবের পূজা করেন, মহাদেব তাকে অভীষ্ট ফল সম্পূর্ণরূপে প্রদান করেন না ॥৯১
🔥সিদ্ধান্ত - পরমেশ্বর শিবের কাছে ভস্ম-ত্রিপুণ্ড্র ও রুদ্রাক্ষ অতি প্রিয় তিনি সেই সমস্ত বস্তু ধারণকারীর প্রতি অতিশয় প্রসন্ন হন, কারন, শৈবাচার পালন করাই ধর্ম, তাই যিনি ধর্ম পালন করেন ভক্তি সহকারে তিনিই প্রকৃত শিবভক্ত, তার প্রতি পরমেশ্বর সহজেই প্রসন্ন হন ।
© Koushik Roy. All Rights Reserved https://issgt100.blogspot.com

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন