নবদুর্গা - চন্দ্রঘণ্টা (৩)
চন্দ্রঘণ্টা
মাতা পার্বতীর নবদূর্গারূপের মধ্যে তৃতীয় স্বরূপ হল – দেবী চন্দ্রঘণ্টা ।
ইহা শিবপার্বতীর বিবাহের সময়ে দেবী পার্বতীর ধারণ করা বিশেষ স্বরূপ। পরমেশ্বর ভগবান শিবের লীলাবশত ধারণ করা ভস্মাচ্ছাদিত ভয়ংকারী রূপ দেখে মেনকা মূর্চ্ছিত হয়ে পড়েন। এরপর মেনকা ভয়ঙ্কররূপ ধারণকারী শিবের সহিত নিজ কন্যা পার্বতীর বিবাহ দিতে অস্বীকার করেন। তারপর দেবতা দ্বারা অনুরোধের পর পরমেশ্বর নিজের এক অতি পরমসৌন্দর্য মনমোহক রূপ ধারণ করেন, আর তখনই মেনকা সেই রূপ দর্শন করে প্রকৃত শিবলীলা বুঝতে পেরে আনন্দিত মনে শিবের সহিত পার্বতীর বিবাহে সম্মতি প্রদান করেন। এই শিবরূপের সাথে সাথে দেবী পার্বতীও বিবাহের সময় দেবী নিজ মুখমণ্ডলের গ্রীবাদেশে অর্ধচন্দ্র ঘন্টা রূপে সুশোভিত হয়ে প্রকটিত হন, এই কারণে দেবীর নাম চন্দ্রঘণ্টা হয়েছিল। পার্বতী মাতা এই স্বরূপে তেজস্বিনী, পরম শক্তিময়ী ও অসুর দমনকারিণী। যার ললাটের তৃতীয় নেত্র সর্বদা উন্মুক্ত থাকে। ইনি রণচণ্ডী নামেও বিখ্যাত।
দেবী চন্দ্রঘণ্টা সিংহবাহিনী , তিনি দশ ভূজা , দশপ্রহরণধারিনী। তার দেহের বর্ণ স্বর্ণের ন্যায় উজ্জ্বল; পরনে লালবর্ণের শাড়ি , নানাবিধ অলংকার সম্পন্না। দেবী চন্দ্রঘন্টা অশুভত্বের বিনাশকারিণী, তেজস্বরূপা, পরমাশক্তি, করুণা, ন্যায় ও পারমার্থ শান্তি প্রদানকারিণী। এই রূপে দেবীকে আরাধনা করলে সমস্ত অশুভ শক্তির প্রভাব থেকে মুক্তি পাওয়া সম্ভবপর হয়ে থাকে।
কাশীতে লক্ষ্মী চৌতারার চন্দুনাউয়ের গলিতে দেবী চন্দ্রঘণ্টার মন্দির বর্তমান। এই দেবীমন্দিরটিও বেশি বড় নয়। দেবী বিগ্রহের উচ্চতা বেশি নয়, এক হাত মতো । দেবীবিগ্রের কাছে রয়েছেএকটি বড়ো মাপের ঘণ্টা। এই চন্দ্রঘণ্টা দেবীকে পিছন থেকে ঘিরে আছে নবদুর্গার অন্য দেবীদস্বরূপের আটটি ছোটো বিগ্রহগুলি। আশ্বিনের শারদীয়া ও চৈত্রের বাসন্তী নবরাত্রি পূজার ৩য়তম দিনে এই মন্দিরে প্রচুর ভক্তের আগমন ঘটে।
🔴চন্দ্রঘণ্টা ধ্যান –
বন্দে বাঞ্ছিতলাভায় চন্দ্রার্ধকৃতশেখরাম্ ।
সিংহারূঢাং দশভুজাঞ্চন্দ্রঘণ্টাং য়শস্বনীম্ ॥
কঞ্জনাভাং মণিপুরস্থিতাং তৃতীয়দুর্গাং ত্রিনেত্রাম্ ।
খড্গগদাত্রিশূলচাপধরাং পদ্মকমণ্ডলুমালাবরাভয়করাম্ ।
পটাম্বরপরিধানাং মৃদুহাস্যাং নানালঙ্কারভূষিতাম্ ।
মঞ্জীর-হার-কেয়ূর-কিঙ্কিণীরত্নকুণ্ডলমণ্ডিতাম্ ॥
প্রফুল্লবন্দনাং বিম্বাধারাং কান্তঙ্কপোলাং তুঙ্গকুচাম্ ।
কমনীয়াং লাবণ্যাং ক্ষীণকটিং নিতম্বনীম্ ॥
🔴চন্দ্রঘণ্টা স্ত্রোত্র –
আপদুদ্ধারিণী ত্বং হি আদ্যাশক্তিঃ শুভা পরা ।
অণিমাদিসিদ্ধিদাত্রি চন্দ্রঘণ্টে প্রণমাম্যহম্ ॥
চন্দ্রমুখী ইষ্টদাত্রী ইষ্টমন্ত্রস্বরূপণী ।
ধনদাত্র্যানন্দদাত্রী চন্দ্রঘণ্টে প্রণমাম্যহম্ ॥
নানারূপধারিণী ইচ্ছাময়ী ঐশ্বর্যদায়নী ।
সৌভাগ্যারোগ্যদায়নী চন্দ্রঘণ্টে প্রণমাম্যহম্ ॥
🔴চন্দ্রঘণ্টা কবচ –
রহস্যং শৃণু বক্ষ্যামি শৈবেশি কমলাননে ।
শ্রীচন্দ্রঘণ্টাকবচং সর্বসিদ্ধিপ্রদায়কম্ ॥
বিনা ন্যাসং বিনা বিনিয়োগং বিনা শাপোদ্ধারং বিনা হোমম্ ।
স্নানং শৌচাদিকং নাস্তি শ্রদ্ধামাত্রেণ সিদ্ধিদম্ ॥
কুশিষ্যায় কুটিলায় বঞ্চকায় নিন্দাকায় চ ।
ন দাতব্যং ন দাতব্যং ন দাতব্যঙ্কদাচন ॥
🔴জপ মন্ত্ৰ – ঐং শ্ৰীং শক্তয়ৈ নমঃ ॥
🔴প্রণাম মন্ত্ৰ – ॐ দেবী চন্দ্ৰঘণ্টায়ৈ নমঃ ॥
পিণ্ডজপ্রবরারূঢা চন্দ্রকোপাস্ত্রকৈর্যুতা ।
প্রসাদং তনুতাং মহ্যং চন্দ্রঘণ্টেতি বিশ্রুতা ॥
শিববক্ষবিলাসিনী হে চন্দ্রবদন সতী ,
প্রতি জন্মে জন্মান্তরে হোক মোর শিবে মতি ।
(শ্রীনন্দীনাথশৈবকৃতপ্রার্থনা)
ॐ নমঃ শিবায়ৈ ॥
ॐ নমঃ শিবায় ॥
✍️লেখনীতে – শ্রীনন্দীনাথ শৈবজী
©️ Copyright এবং প্রচারে – International Shiva Shakti Gyan Tirtha
© Koushik Roy. All Rights Reserved https://issgt100.blogspot.com


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন