নবদুর্গা - কালরাত্রি (৭)

দেবী কালরাত্রি


 চৈত্র/আশ্বিন মাসের নবরাত্রির শুক্লা সপ্তমী তিথিতে মাতা পার্বতীকে(শিবা) উৎসবের সপ্তমদিনে দিনে তার কালরাত্রি রূপে আরাধনা করা হয়।

মাতা শিবার নবদুর্গার এই সপ্তমতম স্বরূপ - দেবী কালরাত্রি । 

 মাতা পার্বতী চণ্ড-মুণ্ড, রক্তবীজ, শুম্ভ ও নিশুম্ভকে বধ করার জন্য এই স্বরূপ ধারণ করেছিলেন । নবদুর্গা স্বরূপের মধ্যে দেবীর এই স্বরূপটি সবচেয়ে বেশি ভয়ঙ্কর ও হিংস্রতার প্রকাশ। সাক্ষাৎ মৃত্যু ও কাল স্বরূপ হওয়ার কারণে দেবীর নাম কালরাত্রি। দেবী চতুর্ভূজা, দেহ ঘোরতম কৃষ্ণবর্ণযুক্তা, তার কেশ উন্মুক্ত, ত্রিনেত্রধারণকারিণী ও বিদ্যুন্মালা পরিধান করেছেন। দেবী এক হস্তে বরমুদ্রা, এক হস্তে অভয়মুদ্রা, এক এক হস্তে অমোঘ খড়্গ ও আরেক হস্তে বজ্র ধারণ করে থাকেন। দেবীর তার বাহন গাধার উপরে স্থিতা।

দেবী কালরাত্রি হলেন বিদ্যা ও অবিদ্যা রূপ উভয় রূপধারণকারিণী। দেবীর এই স্বরূপের উপাসনা করলে তিনি উপাসক কে অবিদ্যা নাশ করে বিদ্যা ও অভয় প্রদান করেন, ফলস্বরূপত তিনি শুভঙ্করী নামেও বিখ্যাত হন। 

একবেণী জপাকর্ণপূরা নগ্না খরাস্থিতা ।

লম্বোষ্ঠী কর্ণিকাকর্ণী তৈলাভ্যক্তশরীরিণী ॥

বামপাদোল্লসল্লোহলতাকণ্টক ভূষণা ।

বর্ধনমূর্ধধ্বজা কৃষ্ণা কালরাত্রির্ভয়ঙ্করী ॥


প্রচণ্ডারূপে জগৎ শাসন করিতেছ তুমি মাতা হরশক্তি ,
পাপপুণ্যের ফল চাহিনা, চরণে তোমার চাহি সদাভক্তি ।
(শ্রীনন্দীনাথশৈবকৃতপ্রার্থনা)


ॐ নমঃ শিবায়ৈ ॥

ॐ নমঃ শিবায় ॥


✍️লেখনীতে – শ্রীনন্দীনাথ শৈব জী


©️ Copyright এবং প্রচারে – International Shiva Shakti Gyan Tirtha

© Koushik Roy. All Rights Reserved https://issgt100.blogspot.com



মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ