নবদুর্গা - মহাগৌরী (৮)
চৈত্র/আশ্বিন মাসের নবরাত্রির শুক্লা অষ্টমী তিথিতে মাতা পার্বতীকে(শিবা) উৎসবের অষ্টম দিনে তার মহাগৌরী রূপে আরাধনা করা হয়।
মাতা শিবার নবদুর্গার এই অষ্টমতম স্বরূপ - দেবী মহাগৌরী ।
দেবী পার্বতীর এই স্বরূপ পরমসাত্ত্বিকের আধার , পরম পবিত্রতার প্রতীক ও করুণাময়ী দেবীর সাক্ষাৎ লীলামূর্তিধারিণী । দেবী কালরাত্রির ক্রোধ যখন শান্ত হয় তখন তিনি নিজের উগ্রস্বরূপ ত্যাগ করে মহাগৌরী স্বরূপে আবির্ভূত হন।
পূর্ণিমার পূর্ণ চন্দ্রের মতো অতি শুভ্রবর্ণ এবং সদ্য প্রস্ফুটিত পদ্মের মতো অতীব সুন্দরের অধিকারিণী দেবী মহাগৌরী। দেবী চতুর্ভূজা রূপে দর্শন দেন, তার এক হস্তে ত্রিশূল, আরেক হস্তে ডমরু, অন্য হস্তে বর মুদ্রা ও বাকি অন্য হস্তে অভয়মুদ্রা ধারণ করে থাকেন। দেবী মহাগৌরী বাহন বৃষভের উপরিস্থিতা। দেবীর এই লীলামূর্তিকে শিবা বলা হয়, কারণ তিনি এই স্বরূপে সাক্ষাৎ শিবপত্নী।
এই রূপের আরাধনা করলে দেবী তার উপাসককে সাত্ত্বিকতা, শান্তি, পবিত্রতা, আনন্দ, বিদ্যা, করুণা ও অভয় প্রদান করে থাকেন। নবরাত্রির অষ্টম তিথিতে তথা অষ্টম দিনে পার্বতীদেবীর এই মহাগৌরী স্বরূপের আরাধনা করলে সমস্ত পাপ থেকে মুক্তি পায় উপাসক।
বারাণসীর কাশীবিশ্বনাথ মন্দিরের সন্নিকটে দেবী অন্নপূর্ণা মাতার মন্দিরটি মহাগৌরী মন্দির হিসেবে বিখ্যাত । শারদীয়া ও বাসন্তী নবরাত্রির অষ্টম দিনে এখানে প্রচুর ভক্তের সমাগম ঘটে থাকে।
🔴মহাগৌরী ধ্যান -
বন্দে বাঞ্ছিতকামার্থং চন্দ্রার্ধকৃতশেখরাম্ ।
সিংহারূঢাং চতুর্ভুজাং মহাগৌরীং য়শস্বীনীম্ ॥
পুর্ণেন্দুনিভাং গৌরীং সোমবক্রস্থিআতাং অষ্টমদুর্গাং ত্রিনেত্রাম্ ।
বরাভীতিকরাং ত্রিশূলডমরূধরাং মহাগৌরীং ভজেঽহম্ ॥
পটাম্বরপরিধানাং মৃদুহাস্যাং নানালঙ্কারভূষিতাম্ ।
মঞ্জীরহারকেয়ূরকিঙ্কিণীরত্নকুণ্ডলমণ্ডিতাম্ ॥
প্রফুল্লবদনাং পল্লবাধরাং কান্তকপোলাং ত্রৈলোক্যমোহনীম্ ।
কমনীয়াং লাবণ্যাং মৃণালাং চন্দনগন্ধলিপ্তাম্ ॥
🔴মহাগৌরী স্তোত্র -
সর্বসঙ্কটহন্ত্রী ত্বং ধনৈশ্বর্যপ্রদায়নী ।
জ্ঞানদা চতুর্বেদময়ী মহাগৌরীং প্রণমাম্যহম্ ॥
সুখশান্তিদাত্রীং, ধনধান্যপ্রদায়নীম্ ।
ডমরূবাদনপ্রিয়াং মহাগৌরীং প্রণমাম্যহম্ ॥
ত্রৈলোক্যমঙ্গলা ত্বং হি তাপত্রয়বিনাশিনীং প্রণমাম্যহম্ ।
বরদা চৈতন্যময়ী মহাগৌরীং প্রণমাম্যহম্ ॥
🔴মহাগৌরী কবচ -
ওঙ্কারঃ পাতু শীর্ষে মাং, হ্রীং বীজং মাং হৃদয়ে ।
ক্লীং বীজং সদা পাতু নভো গৃহো চ পাদয়োঃ ॥
ললাটকর্ণৌ হূং বীজং পাতু মহাগৌরী মাং নেত্রঘ্রাণৌ ।
কপোলচিবুকৌ ফট্ পাতু স্বাহা মাং সর্ববদনৌ ॥
🔴মহাগৌরী জপ মন্ত্ৰ : শ্রী ক্লীং হ্রীং বরদায়ৈ নমঃ
🔴মহাগৌরী প্রণাম মন্ত্ৰ : ॐ দেবী মহাগৌরয়ৈ নমঃ
🔴মহাগৌরী বিশেষ মন্ত্র : ॐ নমো ভগবতি মহাগৌরী বৃষারূঢে শ্রীং হ্রীং ক্লীং হুং ফট্ স্বাহা ।
শ্বেতে বৃষে সমারূঢ়া শ্বেতাম্বরধরা শুচিঃ।
মহাগৌরী শুভং দদ্যান্মহাদেবপ্রমোদদা ॥
জগদম্বা শিবঘরণী হে ত্রিলোকসুন্দরী পার্বতী ,
চাহি শিবভক্তি হৃদে জ্বলিতে থাকুক শৈবজ্যোতি ।
(শ্রীনন্দীনাথশৈবকৃতপ্রার্থনা)
ॐ নমঃ শিবায়ৈ ॥
ॐ নমঃ শিবায় ॥
✍️লেখনীতে – শ্রীনন্দীনাথ শৈব জী
©️ Copyright এবং প্রচারে – International Shiva Shakti Gyan Tirtha
© Koushik Roy. All Rights Reserved https://issgt100.blogspot.com


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন