নবদুর্গা - সিদ্ধিদাত্রী (৯)

 

দেবী সিদ্ধিদাত্রী 

চৈত্র/আশ্বিন মাসের নবরাত্রির শুক্লা নবমী তিথিতে মাতা পার্বতীকে(শিবা) উৎসবের নবম দিনে তার সিদ্ধিদাত্রী রূপে আরাধনা করা হয়।

মাতা শিবার নবদুর্গার এই নবমতম স্বরূপ - দেবী সিদ্ধিদাত্রী । 


  দেবী পার্বতীর নবদুর্গার নবম তথা অন্তিম স্বরূপ হল এই সিদ্ধিদাত্রী দেবী। এই স্বরূপে দেবী অষ্টসিদ্ধি প্রদান করেন তাই এনার নাম সিদ্ধিদাত্রী। অর্ধনারীশ্বররূপে পরমেশ্বর শিবের বাম অঙ্গে দেবী পার্বতী সিদ্ধিদাত্রী দেবী হিসেবে অধিষ্ঠান করেন। দেবী সিদ্ধিদাত্রী পদ্মের উপরিভাগে স্থিতা ও চার হস্তে শঙ্খ, চক্র, গদা ও পদ্ম ধারণ করেন। সিদ্ধ‌ যোগী, যক্ষ, গন্ধর্ব, দেবতা, অসুর,‌ দৈত্য, মনুষ্য প্রত্যেকেই দেবী সিদ্ধিদাত্রীর আরাধনা করেন। দেবী এই স্বরূপে সাক্ষাৎ নারায়ণ। 

 দেবী সিদ্ধিদাত্রী অষ্টসিদ্ধি তথা অনিমা, লঘিমা, প্রাপ্তি, গরিমা, ঈশিতা, প্ৰাকাম্য, বশিতা ও মহিমা অথবা কামাবসায়িতার সমাহার এবং সাক্ষাৎ ব্রহ্মবিদ্যা।

 নবরাত্রির নবম দিনে দেবীর এই স্বরূপের পূজা ব্রত অনুষ্ঠান করলে অষ্টসিদ্ধি প্রাপ্ত করে উপাসক ।

দেশের বিভিন্ন স্থানে আছে মা সিদ্ধিদাত্রীর মন্দির। সেগুলির মধ্যে অন্যতম হল বারাণসী, ছত্রিশগড়ের দেবপাহাড়ি এবং মধ্যপ্রদেশের সাতনা ও সগরের সিদ্ধিদাত্রী মন্দির। শারদীয়া ও চৈত্রের নবরাত্রি ও অন্যান্য বিভিন্ন পুণ্য লগ্নে এই মন্দিরে প্রচুর ভক্তদের আগমন ঘটে থাকে।


🔴সিদ্ধিদাত্রী ধ্যান -

বন্দে বাঞ্ছিতমনোরথার্থং চন্দ্রার্ধকৃতশেখরাম্ ।

কমলস্থিতাং চতুর্ভুজাং সিদ্ধিদাং যশস্বনীম্ ॥

স্বর্ণবর্ণনির্বাণচক্রস্থিতাং নবমদুর্গাং ত্রিনেত্রাম্ ।

শঙ্খচক্রগদা পদ্মধরাং সিদ্ধিদাত্রীং ভজেঽহম্ ॥

পটাম্বরপরিধানাং সুহাস্যাং নানালঙ্কারভূষিতাম্ ।

মঞ্জীরহারকেয়ূরকিঙ্কিণীরত্নকুণ্ডলমণ্ডিতাম্ ॥

প্রফুল্লবদনাং পল্লবাধরাং কান্তকপোলাং পীনপয়োধরাম্ ।

কমনীয়াং লাবণ্যাং ক্ষীণকটিং নিম্ননাভিং নিতম্বনীম্ ॥


🔴সিদ্ধিদাত্রী স্তোত্রম্ -

কঞ্জনাভাং শঙ্খচক্রগদাধরাং মুকুটোজ্জ্বলাম্ ।

স্মেরমুখি শিবপত্নি সিদ্ধিদাত্রি নমোঽস্তু তে ॥

পটাম্বরপরিধানাং নানালঙ্কারভূষিতাম্ ।

নলিনস্থিতা নলিনাক্ষী সিদ্ধিদাত্রী নমোঽস্তু তে ॥

পরমানন্দময়ী দেবী পরব্রহ্ম পরমাত্মা ।

পরমশক্তি পরমভক্তি সিদ্ধিদাত্রী নমোঽস্তু তে ॥

বিশ্বকর্ত্রী বিশ্বভর্ত্রী বিশ্বহর্ত্রী বিশ্বপ্রীতা ।

বিশ্বার্চিতা বিশ্বাতীতা সিদ্ধিদাত্রী নমোঽস্তু তে ॥

ভুক্তিমুক্তিকারণী ভক্তকষ্টনিবারিণী ।

ভবসাগরতারিণী সিদ্ধিদাত্রী নমোঽস্তু তে ॥

ধর্মার্থকামপ্রদায়িনী মহামোহবিনাশিনী ।

মোক্ষদায়িনী সিদ্ধিদাত্রী ঋদ্ধিদাত্রী নমোঽস্তু তে ॥


🔴সিদ্ধিদাত্রী কবচ -

ওঙ্কারঃ পাতু শীর্ষে মাং, ঐং বীজং মাং হৃদয়ে ।

হ্রীং বীজং সদা পাতু নভো গৃহো চ পাদয়োঃ ॥

ললাটকর্ণৌ শ্রীং বীজং পাতু ক্লীং বীজং মাং নেত্রঘ্রাণৌ ।

কপোলচিবুকৌ হসৌঃ পাতু জগত্প্রসূত্যৈ মাং সর্ববদনে ॥


🔴সিদ্ধিদাত্রী জপ মন্ত্ৰ : হ্রীং ক্লীং ঐং সিদ্ধয়ে নমঃ ॥

🔴সিদ্ধিদাত্রী প্রণাম মন্ত্ৰ : ॐ দেবী সিদ্ধিদাত্র্যৈ নমঃ ॥


সিদ্ধগন্ধর্বয়ক্ষাদ্যৈরসুরৈরমরৈরপি ।

সেব্যমানা সদা ভূয়াৎ সিদ্ধিদা সিদ্ধিদায়িনী ॥


শিবার্দ্ধদেহঅধিকারিণী আদ্যা সনাতনী অম্বিকা ,

অন্তিম শ্বাসের কালে যেন বলিতে পারি শিব ॐ শিবা‌‌ ।

(শ্রীনন্দীনাথশৈবকৃতপ্রার্থনা)


ॐ নমঃ শিবায়ৈ ॥

ॐ নমঃ শিবায় ॥


✍️লেখনীতে – শ্রীনন্দীনাথ শৈব জী


©️ Copyright এবং প্রচারে – International Shiva Shakti Gyan Tirtha

© Koushik Roy. All Rights Reserved https://issgt100.blogspot.com

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ