নবদুর্গা - স্কন্দমাতা (৫)

 

দেবী স্কন্দমাতা


চৈত্র/আশ্বিন মাসের নবরাত্রির শুক্লা পঞ্চমী তিথিতে মাতা পার্বতীকে উৎসবের পঞ্চম দিনে তার কার্তিকেয়জননী রূপে আরাধনা করা হয়।

মাতা পার্বতীর নবদুর্গার এই পঞ্চমতম রূপ - দেবী স্কন্দমাতা । 

 কার্তিকেয় - এর অপর নাম স্কন্দ। দেবী পার্বতী কার্তিকের মা। তাই মাতা পার্বতী ‘স্কন্দমাতা’ নামে বিখ্যাত ।


 কার্তিক-জননী বেশে পার্বতীমাতার রূপটি একটু ভিন্ন । এই রূপে তিনি চতুর্ভুজা, উপরের দুই হস্তে দুটি পদ্মফুল; নিচের এক হাতে ধরে থাকেন স্কন্দ অর্থাৎ কার্তিককেয় কে, অপর হস্তে বরমুদ্রা ধারণ করে আছেন। দেবী পদ্মাসনা হয়ে বাহন সিংহের উপর স্থিত । দেবীর কোলে স্কন্দের যে মূর্তিটি দেখা যায়, সেটি বাংলায় প্রচলিত গোফ যুক্ত কার্তিকেয় নন, ইনি হাতে তীর-ধনুক থাকেন ঠিকই, তবে এক্ষেত্রে এনার ছয়টি আনন অর্থাৎ ছয়টি মস্তক। কার্তিকেয়ের এই শিশুরূপটিই শোভা পায় দেবী স্কন্দমাতার কোলে, যা দক্ষিনভারতের বিখ্যাত কার্তিকেয়ের আদর্শরূপ। সেখানে কার্তিকেয় কে বলা হল মুরুগন অথবা সুব্রহ্মন্যম ।

 বেদ-বেদান্তসার শিবমহাপুরাণের অন্তর্গত রুদ্রসংহিতার কুমার খণ্ড থেকে জানা যায় যে, মহাবলশালী তারকাসুর অত্যাচারী হয়ে সমগ্র জগৎ কে পীড়া দিয়ে চলেছিল, কেবল পরমেশ্বর শিব ও আদ্যাপার্বতী পুত্রই তাকে পরাজিত করে বধ করতে সক্ষম । যথাসময়ে কার্তিকেয়ের জন্ম হল প্রভু শিব ও মাতা গৌরীর পুত্র হিসেবে । স্কন্দই তারকাসুরকে বধ করে দেবতাদের স্বর্গরাজ্য ফিরিয়ে দেন। কার্তিকেয় কে দেবসেনাপতি বলা হয়। 

স্কন্দের জননী দেবী স্কন্দমাতার পূজা করলে ভক্তের সকল মনোবাঞ্ছা পূর্ণ হয়। উপাসকের জীবন খুশিতে শান্তিময় হয়ে যায় এবং মোক্ষের পথ প্রশস্ত হয়। দেবীর এই স্বরূপ শৌর্য, তেজ, পরাক্রম, বিদ্যা ও অভয়ের প্রতীক। দেহচক্রের মধ্যে তিনি বিশুদ্ধ। নবরাত্রির পঞ্চম দিনে দেবীর এই স্বরূপের পূজা ব্রত অনুষ্ঠান করলে বল, বিদ্যার প্রাপ্তি এবং শত্রুবিনাশ প্রাপ্ত হয়। এছাড়া স্কন্দমাতার পূজা করলে,তার সাথে কার্তিকেয়ের অর্চনাও হয়ে যায়।

 কাশীর নাগকুরার সমক্ষে দেবী স্কন্দমাতা মন্দির অবস্থিত। বিশেষত গর্ভমন্দিরটি ছোটো । সেখানে প্রমাণ আকারের স্কন্দমাতার বিগ্রহটি প্রতিষ্ঠিত । আশ্বিনের শারদীয়া ও চৈত্রের বাসন্তী নবরাত্রি উৎসবের পঞ্চমীর দিন এই মন্দিরে প্রচুর জনসমাগম হয়।


🔴স্কন্দমাতা ধ্যান -

বন্দে বাঞ্ছিতকামার্থে চন্দ্রার্ধকৃতশেখরাম্ ।

সিংহারূঢা চতুর্ভুজা স্কন্ধমাতা য়শস্বনী ॥

ধবলবর্ণা বিশুদ্ধচক্রস্থিতা পঞ্চমদুর্গা ত্রিনেত্রা ।

অভয়পদ্ময়ুগ্মকরাং দক্ষিণ ঊরুপুত্রধরাং ভজেঽম্ ॥

পটাম্বরপরিধানা মৃদুহাস্যা নানালঙ্কারভূষিতাম্ ।

মঞ্জীরহারকেয়ূরকিঙ্কিণীরত্নকুণ্ডলধারিণীম্ ॥

প্রভুল্লবদনাং পল্লবাধরাং কান্তকপোলাং পীনপয়োধরাম্ ।

কমনীয়াং লাবণ্যাং চারূত্রিবলীং নিতম্বনীম্ ॥


🔴স্কন্দমাতা স্তোত্র -

নমামি স্কন্দমাতরং স্কন্ধধারিণীম্ ।

সমগ্রতত্ত্বসাগরামপারপারগহরাম্ ॥

শশিপ্রভাং সমুজ্জ্বলাং স্ফুরচ্ছশাঙ্কশেখরাম্ ।

ললাটরত্নভাস্করাং জগত্প্রদীপ্তভাস্করাম্ ॥

মহেন্দ্রকশ্যপার্চিতাং সনত্কুমারসংস্তুতাম্ ।

সুরাসুরেন্দ্রবন্দিতাং য়থার্থনির্মলাদ্ভুতাম্ ॥

অতর্ক্যরোচিরূবিজাং বিকার দোষবর্জিতাম্ ।

মুমুক্ষুভির্বিচিন্তিতাং বিশেষতত্ত্বমূচিতাম্ ॥

নানালঙ্কারভূষিতাং মৃগেন্দ্রবাহনাগ্রতাম্ ।

সুশুদ্ধতত্ত্বতোষণাং ত্রিবেদমারভাষণাম্ ॥ ??মার

সুধার্মিকৌপকারিণীং সুরেন্দ্রবৈরিঘাতিনীম্ ।

শুভাং সুপুষ্পমালিনীং সুবর্ণকল্পশাখিনীম্ ॥

তমোঽন্ধকারয়ামিনীং শিবস্বভাবকামিনীম্ ।

সহস্ত্রসূর্যরাজিকাং ধনঞ্জয়োগ্রকারিকাম্ ॥

সুশুদ্ধকালকন্দলাং সুভৃঙ্গকৃন্দমঞ্জুলাম্ ।

প্রজায়িনীং প্রজাবতীং নমামি মাতরং সতীম্ ॥

স্বকর্মধারণে গতিং হরিং প্রয়চ্ছ পার্বতীম্ । ??প্রয়চ্ছ

অনন্তশক্তিকান্তিদাং য়শোঽথ ভুক্তিমুক্তিদাম্ ॥

পুনঃপুনর্জগদ্ধিতাং নমাম্যহং সুরার্চিতাম্ ।

জয়েশ্বরি ত্রিলাচনে প্রসীদ দেবি পাহি মাম্ ॥


🔴স্কন্দমাতা কবচ -

ঐং বীজালিকা দেবী পদয়ুগ্মধরা পরা ।

হৃদয়ং পাতু সা দেবী কার্তিকেয়য়ুতা সতী ॥

শ্রীং হ্রীং হুং ঐং দেবী পূর্বস্যাং পাতু সর্বদা ।

সর্বাঙ্গ মেং সদা পাতু স্কন্দমাতা পুত্রপ্রদা ॥

বাণবাণামৃতে হুং ফট্ বীজসসমন্বিতা ।

উত্তরস্যাং তথাগ্নে চ বারূণে নৈৠতেঽবতু ॥

ইন্দ্রাণী ভৈরবী চৈবাসিতাঙ্গী চ সংহারিণী ।

সর্বদা পাতু মাং দেবী চান্যান্যাসু হি দিক্ষু বৈ ॥


🔴স্কন্দমাতা জপ মন্ত্ৰ - হ্রীং ক্লীং স্বমিন্যৈ নমঃ

🔴স্কন্দমাতা প্রণাম মন্ত্ৰ - ॐ দেবী স্কন্দমাতায়ৈ নমঃ 


সিংহাসনগতা নিত্যং পদ্মাশ্রিতকরদ্বয়া ।

শুভদাস্তু সদা দেবী স্কন্দমাতা যশস্বিনী ॥ 


প্রসবধর্মী শক্তি পার্বতী তুমি বিশ্বমাতা ,
স্নেহ মমতা হ‌ইতে না করিও কভু বঞ্চিতা ।
(শ্রীনন্দীনাথশৈবকৃতপ্রার্থনা)


ॐ নমঃ শিবায়ৈ ॥

ॐ নমঃ শিবায় ॥


✍️লেখনীতে – শ্রীনন্দীনাথ শৈব জী


©️ Copyright এবং প্রচারে – International Shiva Shakti Gyan Tirtha

© Koushik Roy. All Rights Reserved https://issgt100.blogspot.com



মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ