নবদুর্গা - কাত্যায়নী (৬)
চৈত্র/আশ্বিন মাসের নবরাত্রির শুক্লা ষষ্ঠী তিথিতে মাতা পার্বতীকে(শিবা) উৎসবের ষষ্ঠতম দিনে তার কাত্যায়নী রূপে আরাধনা করা হয়।
মাতা শিবার নবদুর্গার এই ষষ্ঠতম স্বরূপ - দেবী কাত্যায়নী ।
কাত্যায়ন ঋষির পুত্রী রূপে শিবাদেবী প্রকটিত হয়েছিলেন তাই মাতা পার্বতী ‘কাত্যায়নী’ নামে বিখ্যাত ।
দেবী কাত্যায়নী চতুর্ভূজা – তিনি ডান হস্তের একটিতে বর ও আরেকটিতে অভয়মুদ্রা ধারণ করে আছেন, বামহস্তের একটিতে পদ্ম ও আরেকটিতে খড়্গ। দেবী পদ্ম আসনে সিংহের উপর আরোহন করে আছেন। তার দেহের বর্ণ স্বর্ণের ন্যায় উজ্জ্বল ।
দেবী কাত্যায়নীর আরাধনা করলে উপাসক ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ – এই চার পুরুষার্থ ফল লাভ করে; তার সমস্ত রোগ-শোক-ভয় দূর হয়; দূর হয় জন্ম-জন্মান্তরের পাপও।
কাশীতে আত্মাবীরেশ্বর মন্দিরের গর্ভগৃহের একটি কুলুঙ্গিতে দেবী কাত্যায়নীর মূর্তি প্রতিষ্ঠিত । এটি অষ্টভূজা মহিষাসুরমর্দিনীর মূর্তি। মূর্তিটি কষ্টিপাথরে নির্মিত, উচ্চতা এক হাত। আত্মাবীরেশ্বর শিবই দেবী কাত্যায়নীর ভৈরব। শারদীয়া ও বাসন্তী নবরাত্রির ষষ্ঠ দিনে এখানে প্রচুর ভক্তসমাগম হয়।
🔴কাত্যায়নী ধ্যান -
বন্দে বাঞ্ছিতমনোরথার্থায় চন্দ্রার্ধকৃতশেখরাম্ ।
সিংহারূঢাং চতুর্ভুজাং কাত্যায়নীং য়শস্বনীম্ ॥
স্বর্ণবর্ণামাজ্ঞাচক্রস্থিতাং ষষ্ঠদুর্গাং ত্রিনেত্রাম্ ।
বরাভীতকরাং সগপদধরাং কাত্যায়নসুতাং ভজামি ॥
পটাম্বরপরিধানাং স্মেরমুখীং নানালঙ্কারভূষিতাম্ ।
মঞ্জীরহারকেয়ুরকিঙ্কিণীরত্নকুণ্ডলমণ্ডিতাম্ ॥
প্রসন্নবদনাং পল্লবাধরাং কান্তকপোলাং তুঙ্গকুচাম্ ।
কমনীয়াং লাবণ্যাং ত্রিবলীবিভূষিতনিম্ননাভিম্ ॥
🔴কাত্যায়নী স্তোত্র -
কাঞ্চনাভাং বরাভয়পদ্মধরাং মুকুটোজ্জ্বলাং ।
স্মেরমুখীং শিবপত্নীং কাত্যায়নসুতে নমোঽস্তুতে ॥
পটাম্বরপরিধানাং নানালঙ্কারভূষিতাং ।
সিংহাস্থিতাং পদ্মহস্তাং কাত্যায়নসুতে নমোঽস্তুতে ॥
পরমানন্দময়ী দেবি পরব্রহ্ম পরমাত্মা ।
পরমশক্তি,পরমভক্তি, কাত্যায়নসুতে নমোঽস্তুতে ॥
বিশ্বকর্ত্রীং,বিশ্বভর্ত্রীং,বিশ্বহর্ত্রীং,বিশ্বপ্রীতাম্ ।
বিশ্বচিত্তাং,বিশ্বাতীতাং কাত্যায়নসুতে নমোঽস্তুতে ॥
কাং বীজা, কাং জপানন্দা কাং বীজজপতোষিতা ।
কাং কাং বীজজপাসক্তাং কাং কাং সন্তুতা ॥ ?? কাং বীজজপসংস্তুতাম্
কাঙ্কারহর্ষিণীং কাং কাং ধনদাং ধনমানসাম্ ।
কাং বীজজপকারিণীং কাং বীজতপমানসাম্ ॥
কাং কারিণীং কাং সূত্রপূজিতাং কাং বীজধারিণীম্ ।
কাং কীং কূং কৈং কৌং কঃ ঠঃ ছঃ স্বাহারূপণী ॥
🔴কাত্যায়নী কবচ -
কাত্যায়নী মুখং পাতু কাং কাং স্বাহাস্বরূপণী ।
ললাটং বিজয়া পাতু মালিনী নিত্যসুন্দরী ॥
কল্যাণী হৃদয়ং পাতু জয়া চ ভগমালিনী ॥
🔴কাত্যায়নী জপ মন্ত্ৰ - ॐ ক্লীং শ্ৰী ত্রিনেত্রায়ৈ নমঃ ॥
🔴কাত্যায়নী প্রণাম মন্ত্ৰ - ॐ দেবী কাত্যায়ন্যৈ নমঃ ॥
চন্দ্রহাসোজ্জ্বলকরা শার্দূলবরবাহনা ।
কাত্যায়নী শুভং দদ্যাদ্দেবী দানবঘাতিনী ॥
অশুভের সংহার করিছ তুমি ওগো মা ভবানী ,
দাও জননী পদতরী দীনহীন ডাকিতেছি আমি ।
(শ্রীনন্দীনাথশৈবকৃতপ্রার্থনা)
ॐ নমঃ শিবায়ৈ ॥
ॐ নমঃ শিবায় ॥
✍️লেখনীতে – শ্রীনন্দীনাথ শৈব জী
©️ Copyright এবং প্রচারে – International Shiva Shakti Gyan Tirtha
© Koushik Roy. All Rights Reserved https://issgt.wordpress.com


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন