রুদ্রসূক্ত (১) – ঋগ্বেদোক্ত (১ম মণ্ডলান্তর্গত)
বাংলাতে এই প্রথমবার ISSGT(international Shiva Shakti Gyan Tirtha) -এর পক্ষ থেকএ অনুবাদ সহিত প্রকাশিত হল ঋগ্বেদোক্ত রুদ্রসূক্ত।
✍️অনুবাদক – শ্রী নন্দীনাথ শৈব আচার্য জী
ঋগ্বেদ, শাকল শাখা, ১ম মণ্ডল, সূক্ত ৪৩,
রুদ্র দেবতা ।
ঘোরপুত্র কণ্ব ঋষি ।
গায়ত্রী ছন্দ ।
ঋক সংখ্যা ৯।
॥ ॐ নমঃ শিবায় ॥
॥ ॐ নমঃ ভগবতে রুদ্রায় ॥
দেবনাগরী সস্বর : कद्रु॒द्राय॒ प्रचे॑तसे मी॒ळ्हुष्ट॑माय॒ तव्य॑से ।
वो॒चेम॒ शंत॑मं हृ॒दे ॥ १ ॥
নিঃস্বর পাঠ : কদ্রুদ্রায় প্রচেতসে মী তব্যসে ।
বোচেম শংতমং হৃদে ॥ ১ ॥
সস্বর পাঠ : কদ্রু॒দ্রায॒ প্রচে॑তসে মী॒ঢুষ্টমায॒ তব্য॑সে ।
বো॒চেম॒ শন্ত॑মং হৃ॒দে ॥ ১ ॥
🔥সরলার্থ – প্রকৃষ্ট জ্ঞানযুক্ত, মনোকামনা পূরণকারী, অত্যন্ত মহান এবং হৃদয়ে নিবাসকারী প্রভু রুদ্র(শিব) কে উদ্দেশ্য করে আমরা কখন তার মহান পবিত্র স্তোত্র পাঠ করার অবসর পাব ? ॥ ১ ॥
यथा॑ नो॒ अदि॑तिः॒ कर॒त्पश्वे॒ नृभ्यो॒ यथा॒ गवे॑ ।
यथा॑ तो॒काय॑ रु॒द्रिय॑म् ॥ २ ॥
যথা নো অদিতিঃ করৎ পশ্বে নৃভ্যো যথা গবে।
যথা তোকায় রুদ্ৰিয়ম্ ॥ ২ ॥
সস্বর পাঠ : যথা॑ নো॒ অদি॑তিঃ॒ কর॒ৎপশ্বে॒ নৃভ্যো॒ যথা॒ গবে॑।
যথা॑ তো॒কায়॑ রু॒দ্ৰিয॑ম্ ॥ ২ ॥
🔥 অর্থ – অদিতি যেমনভাবে আমাদের জনসাধারণের জন্য, পশুগণের জন্য, গবাদিপশুর জন্য সন্তানের জন্য রুদ্রের প্রসন্নতারূপ ঔষধি প্রদান করেন ॥ ২ ॥
यथा॑ नो मि॒त्रो वरु॑णो॒ यथा॑ रु॒द्रश्चिके॑तति ।
यथा॒ विश्वे॑ स॒जोष॑सः ॥ ३ ॥
যথা॑ নো মি॒ত্রো বরু॑ণো॒ যথা॑ রু॒দ্রশ্চিকে॑ততি ।
যথা॒ বিশ্বে॑ স॒জোষ॑সঃ ॥ ৩ ॥
যথা নো মিত্রো বরুণো যথা রুদ্রশ্চিকেততি।
যথা বিশ্বে সজোষসঃ ॥ ৩ ॥
🔥 অর্থ – মিত্র, বরুণ, রুদ্র এবং পরস্পর প্রীতির সম্পর্ক রাখেন এমন সমস্ত দেবগণ যেন আমাদের উপর কৃপা করেন ॥ ৩ ॥
गा॒थप॑तिं मे॒धप॑तिं रु॒द्रं जला॑षभेषजम् ।
तच्छं॒योः सु॒म्नमी॑महे ॥ ४ ॥
গাথপতিং মেধপতিং রুদ্রং জলাষভেষজম্।
তচ্ছংয়োঃ সুম্নমীমহে ॥ ৪ ॥
গা॒থপ॑তিং মে॒ধপ॑তিং রু॒দ্রং জলা॑ষভেষজম্ ।
তচ্ছং॒যোঃ সু॒ম্নমী॑মহে ॥ ৪ ॥
🔥 সরলার্থ – স্তুতিপালক , যজ্ঞের অধীশ্বর ও রক্ষক এবং আরোগ্যকারী ঔষধরূপ কল্যানের অধীশ্বর প্রভু রুদ্রের উদ্দেশ্যে আমরা সেই অনুগ্রহ (বৃহস্পতির পুত্র শংযুর মতো সুখের জন্য) প্রার্থনা করছি ৷৷ ৪ ৷৷
यः शु॒क्र इ॑व॒ सूर्यो॒ हिर॑ण्यमिव॒ रोच॑ते ।
श्रेष्ठो॑ दे॒वानां॒ वसुः॑ ॥ ५ ॥
যঃ শুক্র ইব সূর্যো হিরণ্যমিব রোচতে।
শ্রেষ্ঠো দেবানাং বসুঃ ॥ ৫ ॥
যঃ শু॒ক্র ই॑ব॒ সূর্যো॒ হির॑ণ্যমিব॒ রোচ॑তে ।
শ্রেষ্ঠো॑ দে॒বানাং॒ বসুঃ॑ ॥ ৫ ॥
🔥 সরলার্থ – প্রভু রুদ্র সূর্যসম দীপ্তিমান এবং স্বর্ণসম উজ্জ্বল প্রভাযুক্ত, তিনি সকল দেবতার মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রভু, তিনিই সকলের একমাত্র মাত্র আশ্রয়, তাই তার মধ্যে সকলে নিবাস করেন ॥ ৫ ॥
शं नः॑ कर॒त्यर्व॑ते सु॒गं मे॒षाय॑ मे॒ष्ये॑ ।
नृभ्यो॒ नारि॑भ्यो॒ गवे॑ ॥ ६ ॥
শং নঃ করত্যর্বতে সুগং মেষায় মেষ্যে।
নৃভ্যো নারিভ্যো গবে ॥ ৬ ॥
শং নঃ॑ কর॒ত্যর্ব॑তে সু॒গং মে॒ষায়॑ মে॒ষ্যে॑ ।
নৃভ্যো॒ নারি॑ভ্যো॒ গবে॑ ॥ ৬ ॥
🔥 সরলার্থ – তিনি যেন আমাদের অশ্বগুলি,মেষ ও মেষ ইত্যাদি গৃহপালিত পশুগুলিকে সুস্বাস্থ্য সহ গমনযোগ্য করে তোলেন, আমাদের পুরুষ নারী এবং গবাদিপশুগুলির প্রতিও যেন কল্যানকারী হন ॥ ৬ ॥
अ॒स्मे सो॑म॒ श्रिय॒मधि॒ नि धे॑हि श॒तस्य॑ नृ॒णाम् ।
महि॒ श्रव॑स्तुविनृ॒म्णम् ॥ ७ ॥
অস্মে সোম শ্রিয়মধি নি ধেহি শতস্য নৃণাম্ ।
মহি শ্ৰবস্তুবিনৃম্ণম্ ॥ ৭ ॥
অ॒স্মে সো॑ম॒ শ্রিয়॒মধি॒ নি ধে॑হি শ॒তস্য॑ নৃ॒ণাম্ ।
মহি॒ শ্রব॑স্তুবিনৃ॒ম্ণম্ ॥ ৭ ॥
🔥 সরলার্থ – হে সোম (উমা সহিত পরমেশ্বর শিব)! আমাদের শত সংখ্যক মনুষ্যের সমান ধন তথা প্রভূত যশ-বলসামর্থ্য সহিত বর্ধনকারী অন্ন প্রদান করো ॥ ৭ ॥
मा नः॑ सोमपरि॒बाधो॒ मारा॑तयो जुहुरन्त ।
आ न॑ इन्दो॒ वाजे॑ भज ॥ ८ ॥
মা নঃ সোমপরিবাধো মারাতয়ো জুহুরন্ত।
আ ন ইন্দো বাজে ভজ ॥ ৮ ॥
মা নঃ॑ সোমপরি॒বাধো॒ মারা॑তয়ো জুহুরন্ত ।
আ ন॑ ইন্দো॒ বাজে॑ ভজ ॥ ৮ ॥
🔥 অর্থ – হে সোমদেব! যজ্ঞকার্যে সর্বদিক থেকে বাধাদানকারী হিংস্র রাক্ষস বা শত্রুরা যেন আমাদের বিনষ্ট করতে না পারে। অদানশীল কৃপণ শত্রুরা যেন আমাদের কোনো ক্ষতি বা হিংসা করতে সমর্থ না হয়। হে অমৃতরূপ বিন্দু সোম (ইন্দো)! আপনি কৃপা করে আমাদের প্রচুর অন্ন, শক্তি এবং সমৃদ্ধির ভাগী বা অধিকারী করুন।
ভাবার্থ : হে সোম (উমা সহিত পরমেশ্বর শিব) ! আপনার বিরোধীগণেরা (শিব নিন্দুকেরা) যেন আমাদের কোনোভাবে অহিত না করে। হে ইন্দ! রূপধারী (পরমেশ্বর শিব) অন্ন দ্বারা আমাদের তৃপ্তি প্রদান করুন ৷৷ ৮ ৷৷
यास्ते॑ प्र॒जा अ॒मृत॑स्य॒ पर॑स्मि॒न्धाम॑न्नृ॒तस्य॑ ।
मू॒र्धा नाभा॑ सोम वेन आ॒भूष॑न्तीः सोम वेदः ॥ ९ ॥
যাস্তে প্রজা অমৃতস্য পরস্মিন্ ধামন্নৃতস্য।
মূর্ধা নাভা সোম বেন আভূষন্তীঃ সোম বেদঃ ॥ ৯ ॥
যাস্তে॑ প্র॒জা অ॒মৃত॑স্য॒ পর॑স্মি॒ন্ধাম॑ন্নৃ॒তস্য॑ ।
মূ॒র্ধা নাভা॑ সোম বেন আ॒ভূষ॑ন্তীঃ সোম বেদঃ ॥ ৯ ॥
🔥 অর্থ – হে সোম (উমা সহিত পরমেশ্বর শিব)! মৃত্যুহীন সর্বোত্তম স্থানে তুমি অধিষ্ঠিত (মৃত্যুঞ্জয় ত্রয়ম্বক), সব দেবতাগণের শিরোমণি প্রজাগণ তোমাকে কামনা করে। সেই প্রজাগণ তোমাকে (ভক্তির দ্বারা) সুশোভিত করে থাকে, তুমি তাদের (তোমার ভক্ত জেনে) স্মরণে রেখো ॥ ৯
॥ ॐ নমঃ শিবায় ॥
॥ ॐ নমঃ ভগবতে রুদ্রায় ॥
©️কপিরাইট ও প্রচারে – Shivalaya
© Koushik Roy. All Rights Reserved https://issgt100.blogspot.com


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন