শরভেশ্বর অষ্টোত্তরশতনাম স্তোত্র (লিঙ্গমহাপুরাণোক্ত)

 



ভূমিকা — 

 হিরণ্যকশিপু কে বধ করবার পর শ্রীবিষ্ণু নৃসিংহ অবতার রূপে অত্যন্ত অহংকার করছিলেন, ভগবান বীরভদ্র তাকে প্রশংসা পূর্বক শান্ত করবার চেষ্টা করলেও নৃসিংহ নিজের অহংকার ত্যাগ করেননি বরং আরো অহংকার করতে শুরু করেন, তখন বীরভদ্রতা কে সমুচিত জবাব দেন। সেই উত্তর শুনে ক্রোধবশত নৃসিংহ বীরভদ্রকে আক্রমণ করলে পরমেশ্বর শিবের তেজ স্বরূপ শরভ অবতার প্রকট হয়, পরমেশ্বর শরভ নৃসিংহ কে অনায়াসে আঘাত করে নৃসিংহের সমস্ত অহংকার ধুলোয় মিশিয়ে দেন, শরভের প্রহারের ভয়ে ভীত হয়ে নৃসিংহ যে অষ্টোত্তর শতনাম স্তোত্র পাঠ করেছিলেন , তা হল এই — শরভেশ্বর শিবের অষ্টোত্তরশতনাম স্তোত্র । এটি  লিঙ্গ মহাপুরাণের পূর্বভাগের ৯৬ অধ্যায়ের ৭৬-৯৪ নং শ্লোকে বর্ণিত হয়েছে।


শরভেশ্বর অষ্টোত্তরশতনাম স্তোত্র (লিঙ্গমহাপুরাণোক্ত)


॥ ॐ নমঃ শিবায় ॥


শ্রীনৃসিংহ উবাচ্ -  

ॐ নমো রুদ্রায় শর্বায় মহাগ্রাসায় বিষ্ণবে ॥ ৭৬

নম উগ্রায় ভীমায় নমঃ ক্রোধায় মন্যবে ।

 নম ভবায় শর্বায় শঙ্করায় শিবায় তে ॥ ৭৭

কালকালায় কালায় #মহাকালায় মৃত্যবে ।

বীরায় বীরভদ্রায় ক্ষয়দ্বীরায় শুলিনে ॥ ৭৮

মহাদেবায় মহতে পশুনাং পতয়ে নমঃ ।

একায় নীলকন্ঠায় শ্রীকন্ঠায় পিনাকিনে ॥ ৭৯

নমোনন্তায় সূক্ষ্মায় নমস্তে মৃত্যুমন্যবে | 

পরায় পরমেশ্বরায় পরাৎপরতরায় তে ॥ ৮০

পরাৎপরায় বিশ্বায় নমস্তে বিশ্বমূর্তয়ে |

নমো বিষ্ণুকলত্রায়় বিষ্ণুক্ষেত্রায় ভানবে ॥ ৮১

কৈবর্তায় কিরাতায় মহাব্যাধায় শাশ্বতে ।

ভৈরবায় শরণ্যায় মহাভৈরবরূপিণে ॥ ৮২

নমো নরসিংহসংহত্রে কামকালপুরারয়ে ।

মহাপাশৌধসংহত্রে বিষ্ণুমায়ান্তকারিণে ॥ ৮৩

ত্র্যম্বকায় ত্র্যক্ষরায় শিপিবিষ্টায় মীঢুষে ।

মৃত্যুঞ্জযায়় শর্বায় সর্বজ্ঞায় মখারয়ে ॥ ৮৪

মখেশায় বরেণ্যায় নমস্তে বহ্নিরুপিণে ।

মহাঘ্রাণয় জিহ্বায় প্রাণাপান প্রবর্তিনে ॥ ৮৫

ত্রিগুণায় ত্রিশূলায় গুণাতীতায় যোগিনে ।

সংসারায় প্রবাহায় মহাযন্ত্রপ্রবর্তীনে ॥ ৮৬

নমশ্চন্দ্রাগ্নিসূর্যায় মুক্তিবৈচিত্র্যহেতবে ।

বরদায়াবতারায় সর্বকারণহেতবে ॥ ৮৭

কপালিনে করালায় পতয়ে পূণ্যকীর্তয়ে ।

অমোঘায়াগ্নিনেত্রায় লকুলীশায় শম্ভবে ॥ ৮৮

ভিষক্তমায় মুন্ডায় দন্ডিনে যোগরুপিণে ।

মেঘবাহায় দেবায় পার্বতী পতয়ে নমঃ ॥ ৮৯

অব্যক্তায় বিশোকায় স্থিরায় স্থিরধন্বিনে ।

স্থাণবে কৃত্তিবাসায় নমঃ পঞ্চার্থহেতবে ॥ ৯০

বরদায়ৈকপাদায়ে নমশ্চন্দ্রার্ধমৌলিনে ।

নমস্তেহধ্বররাজায বয়সাং পতয়ে নমঃ ॥ ৯১

যোগীশ্বরায় নিত্যায় সত্যায় পরমেষ্ঠীনে ।

সর্ব্বাত্মনে নমস্তুভ্যম্ নমঃ সর্বেশ্বরায় তে ॥ ৯২

একদ্বিত্রিচতুঃ পঞ্চকৃত্বস্তেহস্তু নমোনমঃ ।

দশকৃত্বস্তু সাহস্রকৃত্বস্তে চ নমোনমঃ ॥ ৯৩

নমোপরিমিতং কৃত্বানন্তকৃত্বো নমোনমঃ ।

নমোনমো নমো ভূয়ঃ পুনর্ভূয়ো নমোনমঃ ॥ ৯৪

[তথ্যসূত্র - শ্রীলিঙ্গমহাপুরাণ/পূর্বভাগ/অধ্যায় ৯৬/শ্লোক নং ৭৬-৯৪]


🔻 অর্থ — শ্রীহরি নৃসিংহদেব বললেন, যিনি রুদ্র , যিনি শৰ্ব্ব , যিনি মহাগ্রাস ( অর্থাৎ জগৎসংহারক ) যিনি বিষ্ণুরূপধারণকারী  তাকে নমস্কার । যিনি উগ্র , যিনি ভীম , যিনি ক্রোধ এবং যিনিই মনু , তাকে সর্বদা নমস্কার করি । যাহার নাম ভব, ও যিনি শৰ্ব্ব, শঙ্কর, শিব, কাল - কাল, মহাকাল, মৃত্যু, বীর, বীরভদ্র, শূলী ও ক্ষয়দ্বীর (অর্থাৎ পাপনাশক) , নামে কীর্তিত হোন তাকে অনবরত নমস্কার করি । যিনি মহাদেব, যিনি মহান এবং যিনি পশুপতি, নীলকণ্ঠ, শ্ৰীকণ্ঠ ও পিনাকী বলে বিদিত, তাকে নিরত নমস্কার করি । যিনি অনন্ত ও সূক্ষ্ম , যাহাতে পর , পরমেশ্বর, পরাৎপর, মৃত্যু, মনু , বিশ্ব , প্রভৃতি নাম প্রযুক্ত হয় , সেই বিশ্বমূর্তিকে নমস্কার করি । যিনি বিষ্ণুকলত্র , ও যাকে মুনিগণ বিষ্ণুক্ষেত্র বলে থাকেন, সেই ভানুকে নিয়ত নমস্কার করি । যিনি কৈবর্ত, যিনি অর্জুনের পরীক্ষার নিমিত্ত 'কিরাত' হইয়াছিলেন, যিনি মৃগরূপী ব্ৰহ্মাকে বাণে বিদ্ধ করিয়া ‘মহাব্যাধ’ নাম ধারণ করেছিলেন, যিনি ভৈরব ; যিনি শরণাগতের শরণ্য , যিনি মহাভৈরবরূপী , তাঁর চরণে আমার কোটি কোটি মস্কার । যিনি কাম, যম ও ত্রিপুরের জেতা বলে, কাম, কাল, পুরারি বলিয়া প্রসিদ্ধ , যিনি নৃসিংহ-সংহারকর্তা , যিনি মহাপাশ - সংহর্তা ও বিষ্ণুমায়ান্তকারী নামে কীৰ্তিত হন এবং যিনি ত্র্যম্বক, ত্র্যক্ষর(ওঙ্কার) ও যার নাম সকল ভূতের অন্তর্যামী বলিয়া শিপিবিষ্ট ও ভক্তের কামকল্পতরু বলে মীঢ়ুষ এবং যাকে মৃত্যুঞ্জয়, শৰ্ব, সর্বজ্ঞ, মখারি, মখেশ্বর নাম প্রযুক্ত হয়, সেই বহ্নিরুপি বরেণ্য শম্ভুকে নমস্কার করি। যিনি মহাঘ্রাণ, যিনি সকলের আস্বাদগ্রাহক জিহ্বা নামে বিদিত, যিনি প্রাণাপানপ্রবর্ত্তী , যিনি ত্রিগুণ, যিনি ত্রিশূল , যিনি গুণাতীত, যিনি যােগী, যিনি সংসার , কর্মফল-প্রবাহ , যিনি উৎপত্তি - স্থিতি- লয়রুপে মহাযন্ত্রের প্রবর্ত্তক , যিনি চন্দ্র, অগ্নি ও সূর্য বলিয়া প্রসিদ্ধ , যিনি মুক্তিবৈচিত্রের নিদান , যিনি বরপ্রদ, যিনি সর্বকারনেরও কারন, কারণ যিনি কপালি, করাল , যিনি পুণ্যকীৰ্ত্তি , যিনি অমোঘ, যিনি অগ্নিনেত্র , যিনি নকুলীশ্বর , যিনি বৈদ্যশ্রেষ্ঠ , যিনি মুগু ( অর্থাৎ মুণ্ডিতমস্তক ), যিনি দণ্ডী , যিনি যোগরূপী , যিনি মেষবাহন , যিনি দেব ও যিনি পাৰ্বতী , তাঁকে অবিরত নমস্কার করি । যিনি অব্যক্ত , যিনি বিশােক , ( অর্থাৎ যার থেকে শােকনাশ হয় ) যিনি স্থির , স্থিরধনুকধারী ,স্থানু কৃত্তিবাস এবং পঞ্চকৃত্যকারি (সৃষ্টি, স্থিতি, লয়, অনুগ্রহ ও তীরোভাব), যিনি বরদা, একপাদ, অর্ধচন্দ্রমৌলি অধ্বর, যজমানের রাজা, যোগীগনের স্বামী তাকে নমস্কার। যিনি যোগীশ্বর, পরমেষ্ঠী , নিত্য , সত্য , সর্বাত্মা ও সর্বেশ্বর সকল তার চরণে আমার শত শত নমস্কার । যিনি শরভরূপ - ধারণে পশ্চিশ্রেষ্ঠ নাম ধারণ করেন , যিনি যােগীশ্বর , যিনি চন্দ্রশেখর ও যিনি সর্বাত্মা এবং এ জগতে যাহাকে সর্বেশ্বর বলা যায় , তার চরণে আমার একবার , দুইবার , তিনবার, চারিবার , পাঁচবার , দশবার , সহস্রবার, অনন্তবার নমস্কার। 


♦️ স্তোত্র পাঠের ফল — 

এই স্তোত্র ভক্তি সহকারে পাঠ করলে শরভেশ্বর শিবের কৃপায় সকল বাঁধা আপদ-বিপদ থেকে ভক্ত রক্ষা পায় । সকল অশুভ শক্তি প্রকোপ থেকে মুক্তি পাওয়া যায়।



🙏ॐ নমঃ ভগবতে শরভেশ্বরায়। 

🙏ॐ নমঃ শিবায়। 

শৈব সনাতন ধর্ম সদা বিজয়তে 

হর হর মহাদেব 


🚩 সংগৃহে ও লেখনীতে - শ্রীরোহিত কুমার চৌধুরী শৈবজী RohitKumarChoudhury(ISSGT)

সম্পাদনায় - শ্রী নন্দীনাথ শৈব আচার্য জী 

© Koushik Roy. All Rights Reserved https://issgt100.blogspot.com

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ