গোরক্ষ নীতি - যোগমার্গই সর্ব শ্রেষ্ঠ মার্গ
👉গোরক্ষ উবাচ -
" যোগমার্গেষু তন্ত্ৰেষু দীক্ষিতাস্তাংশ্চ দূষকাঃ |
তে হি পাখণ্ডিনঃ প্ৰোক্তাস্তথা তৈঃ সহবাসিনঃ || ৫ ||
যোগমার্গাৎপরোমার্গো নাস্তি নাস্তি শ্ৰুতৌ স্মৃতৌ |
শাস্ত্রেম্বন্যেষু সর্বেষু শিবেন কথিতং পুরা || ২১ || "
(তথ্যসূত্র- শৈবগুরু গোরক্ষনাথ রচিত 'সিদ্ধসিদ্ধান্তপদ্ধতি'/৫ম উপদেশ)
অর্থ - যোগমার্গ এবং তার উপায়ভূত তন্ত্রমার্গে (যোগাচারী শৈব তন্ত্রোক্ত মাৰ্গ) দীক্ষিত ব্যক্তিদের যারা নিন্দা করে থাকেন এবং সেই নিন্দুকদের যারা সমর্থন করে থাকেন তারা উভয়েই পাখণ্ডী হিসেবে অভিহিত হন। যোগমার্গের থেকে উচ্চতর অপর কোনো মার্গ নেই , ইহাই সর্ব শ্রুতি এবং স্মৃতির সিদ্ধান্ত । পুরাকালে (পরমেশ্বর আদিনাথ) শিব কর্তৃক এই যোগমার্গের জ্ঞান বিভিন্ন শাস্ত্রে (তন্ত্র, আগম, পুরাণ ) ও সর্বস্থানে কথিত হয়েছে।
👉শ্রী ঈশ্বর উবাচ।
" কুলাচারবিহীস্তু গুরুরেকোহি দুর্লভ"
('অমনস্ক যোগ'/২ /১৬)
অর্থ - কুল আচার পালনকারী গুরু অনেকেই আছেন, কিন্তু কুলাচার বিহীন (অর্থাৎ কুল আচারের উর্ধ্বে) গুরু পাওয়া দুর্লভ।
সিদ্ধান্ত - যোগাচারী গুরুই পরম কুল তত্ত্বজ্ঞ গুরু। ব্যবহারিক ক্ষেত্রে কুল আচার বা কৌল আচার (পঞ্চমকার) পালনকারী গুরু জগতে অনেকেই আছেন, কিন্তু প্রকৃত কুল তত্ত্বজ্ঞ যোগ মার্গিক গুরু, যিনি অদ্বৈত ভাবের সাধক, তাঁকে পাওয়া সত্যিই দুর্লভ।


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন