অকৃত্রিম শিবলিঙ্গের বিভিন্ন প্রকারভেদ এবং স্বয়ম্ভূলিঙ্গ
শিবতত্ত্ব প্রদীপিকা অনুযায়ী,
অকৃত্রিম বা প্রাকৃতিক লিঙ্গ সাধারণত পাঁচ প্রকারের, যথা- স্বয়ম্ভূলিঙ্গ, দৈবলিঙ্গ, গোললিঙ্গ, আর্যলিঙ্গ (বা ঋষিবাণলিঙ্গ) ও মানসলিঙ্গ।
♦️স্বয়ম্ভূলিঙ্গের লক্ষণ ও প্রকারভেদ-
শিবতত্ত্ব প্রদীপিকা অনুযায়ী,
" নানাচ্ছিদ্রসমাযুক্তং নানাবর্ণসমন্বিতম্ |
অদৃষ্টমূলং যল্লিঙ্গং কর্কশং ভূবি দৃশ্যতে |
তল্লিঙ্গস্তু স্বয়ম্ভূতমপরং লক্ষণচ্যুতম্ | "
👉যে প্রাকৃতিক লিঙ্গ বহুছিদ্রযুক্ত, বিবিধ বর্ণ সমন্বিত, যার কোনো মূলদেশ বা ব্রহ্মভাগ দর্শিত হয় না (অর্থাৎ যেটি মাটির গভীর থেকে স্বয়ংই ভূপৃষ্ঠ ভেদ করে বেরিয়ে এসেছে), যা বাইরে থেকে কর্কশ (অর্থাৎ অমসৃণ), সেই লিঙ্গই স্বয়ম্ভূলিঙ্গ। কোনো প্রাকৃতিক শিবলিঙ্গে উপরিউক্ত লক্ষণগুলি না থাকলে তা লক্ষণচ্যুত।
♦️এই স্বয়ম্ভূলিঙ্গের ভেদ দশ প্রকারের, যথা- বৈষ্ণবলিঙ্গ, ব্রাহ্মলিঙ্গ, ঐন্দ্রলিঙ্গ, আগ্নেয়লিঙ্গ, যাম্যলিঙ্গ, নৈর্ঋতলিঙ্গ, বারুণলিঙ্গ, বায়বীয়-লিঙ্গ, কৌবেরলিঙ্গ ও ঈশানলিঙ্গ, যা দশদিকপালের প্রতীক।
©RohitKumarChoudhury. ISSGT. 2022. ARR


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন