শিবলিঙ্গের প্রকারভেদ
শাস্ত্রগত দিক দিয়ে বিচার করলে শিবলিঙ্গকে বিভিন্ন মানদণ্ডের উপরে ভিত্তি করে বিভিন্ন ভাগে ভাগ করা যেতে পারে। শিবতত্ত্ব-প্রদীপিকা অনুযায়ী,
👉স্থানান্তর বা বহনযোগ্যতার ভিত্তিতে শিবলিঙ্গ দুই প্রকারের, যথা - চললিঙ্গ ( যাকে স্থানান্তরিত করা যায়, গৃহ সিংহাসিনে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ) এবং অচললিঙ্গ (যাকে স্থানান্তরিত করা যায় না, মন্দিরে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ)।
👉উপাদান পদার্থের ভিত্তিতে শিবলিঙ্গ সাধারণত দুই প্রকারের - কৃত্রিম লিঙ্গ ( মনুষ্য কর্তৃক নির্মিত ) এবং অকৃত্রিম লিঙ্গ ( প্রাকৃতিক ভাবে প্রাপ্ত , মনুষ্যের হস্তক্ষেপ ছাড়াই নির্মিত । )
👉কৃত্রিম লিঙ্গ ও অকৃত্রিম লিঙ্গের বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে পরবর্তী পোস্ট গুলিতে আলোকপাত করা হবে ।
©RohitKumarChoudhury. ISSGT. 2022. ARR


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন