যোগ কত প্রকার ও কী কী?
প্রথমো মন্ত্রযোগশ্চ স্পর্শযোগো দ্বিতীযকঃ॥৭॥
ভাবযোগস্তৃতীযঃ স্যাদভাবশ্চ চতুর্থকঃ ।
সর্বত্তমো মহাযোগঃ পঞ্চমঃ পরিকীর্তিতঃ॥৮॥
[রেফারেন্স- লিঙ্গমহাপুরাণ/উত্তরভাগ/৫৫নং অধ্যায়]
🍀সরলার্থ -
যোগ পাঁচ প্রকার, প্রথম মন্ত্রযোগ, দ্বিতীয় স্পর্শযোগ, তৃতীয় ভাবযোগ, চতুর্থ অভাবযোগ ও পঞ্চম হল মহাযোগ-এটি সর্বোত্তম।
১/ ধ্যান যুক্ত জপের অভ্যাস করাই হল মন্ত্রযোগ।
২/ রেচক আদি প্রাণায়মের দ্বারা নাড়িগুলোর শুদ্ধিকরণ সমস্ত-ব্যস্ত-যোগ দ্বারা প্রাণের বিজয় বলা হয়। বাজীকরণ ক্রিয়াযুক্ত (বীর্যস্তম্ভনরূপ), শোভন ধারণাদি অঙ্গ দ্বারা সম্পন্ন, সাত্ত্বিক আদি ত্রিবিধ ধারণায় প্রকাশিত, বিশ্ব-প্রাজ্ঞ-তেজস্বরূপ ভেদত্রয়ের শোধক, কুম্ভক-এ স্থিত ধ্যান অভ্যাস-ই হল স্পর্শযোগ।
৩/ মন্ত্র তথা স্পর্শযোগ থেকে পৃথক, মহাদেব-এ অবলম্বিত, বাইরে তথা ভেতরের দশার স্ফুরণ তথা সংহরণ যুক্ত এবং চিত্তকে শুদ্ধি প্রদান করা যোগ হল ভাবযোগ।
৪/ চরাচর সম্পূর্ণ জগৎ যারমধ্যে বিলীন, তার মধ্যে সম্পূর্ণ স্বরূপের শূন্য তথা আভাসহীন রূপে চিন্তন করা হয়, চিত্তের নির্বাণকারী সেই যোগ-কে অভাবযোগ বলা হয়।
৫/ যা রূপহীন, অদ্বিতীয়,নির্মল, স্বতন্ত্র, অত্যন্ত সুন্দর, অনির্দেশ্য, সর্বদা প্রকাশমান, সর্বপ্রকারে স্বয়ং জানার যোগ্য তথা যার মধ্যে নীজ আত্মার সত্তা ভাসিত হয়, তাকে মহাযোগ বলা হয়।আত্মা সদাপ্রকাশিত, স্বয়ং জ্যোতির্ময়, সম্পূর্ণ চিত্ত থেকে উপরে উঠে থাকে, বিশুদ্ধ তথা অদ্বিতীয়- এই অনুভব হওয়াকেই মহাযোগ বলা হয়।
👉 এইসকল যোগ হল অনিমা আদি সিদ্ধি তথা জ্ঞান প্রদানকারী। এই যোগগুলিতে ক্রমস একের পর দ্বিতীয়তে পূর্ব অপেক্ষা বৈশিষ্ট রয়েছে। এই মহাযোগ অহং রহিত, মহান আকাশতুল্য, সর্বোৎকৃষ্ট, সমস্ত আবরণ থেকে মুক্ত এবং যথার্থ অচিন্ত। এই জ্ঞান দেবতাদের দ্বারাও অগ্ৰাহ্য বলা হয়। এটি পরমাত্মায় বিলীনকারী, মহান, স্বয়ংবেদ্য তথা স্বয়ং নিজের সাক্ষী এবং আনন্দপূর্ণ শরীর থেকে প্রকাশিত। এটি অহংকার রহিত পুরুষ দ্বারাই জানার যোগ্য অর্থাৎ এই জ্ঞান অহংকার শূন্য পুরুষেরাই কেবল জানতে পারে।
লেখনীতে - © Namitaroy (issgt)
🚩 কপিরাইট ও প্রচারে- International shiva shakti gyan tirtha-ISSGT


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন