নারীদের উমা-মহেশ্বর ব্রত করা উচিত


 অষ্টম্যাং চ চতুর্দশ্যাং নিযতা ব্রহ্মচারিণী ॥৬॥

বর্ষমেকং ন ভুঞ্জিত কন্যা বা বিধবাপি বা ।

বর্ষান্তে প্রতিমাং কৃত্বা পূর্বোক্তবিধিনা ততঃ ॥৭॥

প্রতিষ্ঠাপ্য যথান্যাযং দত্ত্বা রুদ্রালযে পুনঃ ।

ব্রাহ্মণান্ ভোজযিত্বা চ ভবান্যা সহ মোদতে ॥৮॥

[রেফারেন্স - লিঙ্গমহাপুরাণ/ পূর্বভাগ/ ৮৪ নং অধ্যায়]

🌟সরলার্থ - 

কন্যা হোক অথবা বিধবা তারা একবর্ষ পর্যন্ত অষ্টমী তথা চতুর্দশীতে নিয়মপূর্বক ব্রহ্মচারিণী থেকে(ব্রহ্মচর্য পালন করে) ভোজন গ্ৰহণ না করে, বর্ষের অন্তে (স্বর্ণ অথবা রূপোর উমা-মহেশ্বর) প্রতিমা তৈরি করে ও তার প্রতিষ্ঠা করে, কোনো রুদ্রালয়ে দান করে ব্রাহ্মণ ভোজন করালে সেই কন্যা বা বিধবা দেবী ভবানীর সান্নিধ্য লাভ করেন।

🌷সিদ্ধান্ত - 

এই নিয়ম পূর্বক কন্যা এবং বিধবা স্ত্রী "উমা মহেশ্বর ব্রত" পালন করবেন।

লেখনীতে - © শ্রীমতী নমিতা রায় দেবীজী(ISSGT)

🚩 কপিরাইট ও প্রচারে- International shiva shakti gyan tirtha-ISSGT


মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ