নারী, শূদ্র তথা সকলের‌ই শিবলিঙ্গের পূজায় অধিকার আছে


ব্রাহ্মণঃ ক্ষত্রিয়ো বৈশ্যঃ শূদ্রো বা প্রতিলোমজঃ ।

পূজয়েৎ সততং লিঙ্গং তত্তন্মন্ত্রেণ সাদরম্ ॥৩৯

কিং বহুক্তেন মুনয়ঃ স্ত্রীণামপি তথান্যতঃ ।

অধিকারোঽস্তি সর্বেষাং শিবলিঙ্গার্চনে দ্বিজাঃ ॥৪০


[তথ্যসূত্র — শিবমহাপুরাণ/বিদ্যেশ্বরসংহিতা/২১নং অধ্যায়] 


🌷 সরলার্থ : ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র অথবা বিলোম সংকর — যে কেউই হোক না কেন, সে মন্ত্র উচ্চারণ করে স্পর্শপূর্বক শ্রদ্ধা সহকারে শিবলিঙ্গের পূজা করবে। 

হে দ্বিজগণ ! অধিক কথায় লাভ কী?

নারী হোক অথবা অন্য যেই হোক সকলের‌ই সর্বদা শিবলিঙ্গের পূজা করার অধিকার আছে ॥৩৯-৪০


সংগ্রহে : শ্রীনন্দীনাথ শৈব 

কপিরাইট ও প্রচারে : International Shiva Shakti Gyan Tirtha - ISSGT 

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ