শিব নামের মহিমা
শিবনামতরীং প্রাপ্য সংসারাব্ধি তরন্তি তে ।
সংসারমূলপাপানি তানি নশ্যন্ত্যসংশযম্ ।।
সংসারমূলভূতানাং পাতকানাং মহামুনে ।
শিবনামকুঠারেণ বিনাশো জাযতে ধ্রুবম্ ।।
শিবনামামৃতং পেযং পাপদাবানলার্দিনৈঃ ।
পাপদাবাগ্নিতপ্তানাং শান্তিস্তেন বনা ন হি ।।
শিবেতি নামপীযুষবর্ষাধারাপরিপ্লুতাঃ ।
সংসারদবমধ্যেঽপি ন শোচন্তি কদাচন ।।
শিবনাম্নি মহদ্ভক্তির্জাতা যেষাং মহাত্মনাম্ ।
তদ্বিধানাং তু সহসা মুক্তির্ভবতি সর্বথা ।।
(শিব পুরাণঃ বিঃ ২৩ । ২৯-৩৩)
"যে মনুষ্য শিবনামরূপী নৌকায় আরূঢ হয়ে সংসাররূপী সমুদ্র পার করে, তার জন্ম মরণরূপী সংসারের মূলভূত সমস্ত পাপ নিশ্চিতভাবে নষ্ট হয়ে যায়। মহামুনে! সংসারের মূলভূত পাতকরূপী পাদপঙ্কো শিবনামরূপী কুঠার দ্বারা নিশ্চিতভাবে নাশ হয়ে যায়। যে পাপরূপী দাবানলে পীড়িত, তার শিব-নামরূপী অমৃতের সেবন করা একমাত্র কর্তব্য। পাপের দাবানলে দগ্ধ লোকেরদের শিব নামরূপী অমৃত বিনা শান্তি প্রাপ্তি সম্ভবপর নয়।
Ⓒ কপিরাইট ও প্রচারে 一 International Shiva Gyan Tirtha - ISSGT

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন