অনুভবনিবেদন স্তোত্রম্

                    ॥ অনুভবনিবেদনম্ ॥

[এই স্তোত্রে কেবল চারটি শ্লোক রয়েছে। এই স্তোত্রে যোগী, যোগ এবং যোগাভ্যাসাদি এর বিষয়ে বর্ণনা করা হয়েছে। ভৈরবাবতার অভিনবগুপ্তপাদাচার্য শিবৈকাৎম্যভাব প্রাপ্ত মহান যোগী ছিলেন। যখন যোগী ধ্যান করেন তখন তাকে প্রকাশরূপ এক পরমপুরুষ অর্থাৎ নিজের স্বরূপ(পরমপদ) প্রাপ্তি হয়। তিনি শিব হয়ে যান। এই স্তোত্রের দ্বিতীয় শ্লোক শ্রীমদ্ভাগবত গীতার ষষ্ঠ অধ্যায়ে স্থিত সেই শ্লোকের সঙ্গে সম্বন্ধিত যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যোগাভ্যাস এর বিষয়ে উপদিষ্ট করেন। এই স্তোত্রে মন্ত্র মুদ্রাদির‌ও বর্ণন রয়েছে ]

[ তথ্যসূত্র - শশীশেখর চতুর্বেদীর অনুবাদিত অভিনবস্তোত্রাবলি ]

বঙ্গানুবাদে - নমিতা রায় দেবীজী(ISSGT)


অন্তলক্ষ্যবিলীনচিত্তপবনো যোগী যদা বর্ততে 

দৃষ্ট্যা নিশ্চলতারযা বহিরসৌ পশ্যন্নপশ্যন্নপি ।

মুদ্রেযং খলু শাম্ভবী ভবতি সা যুষ্মৎপ্রসাদাদ্ গুরো

শূন্যাশূন্যবিবর্জিতং ভবতি যৎ তত্ত্বং পদং শাম্ভবম্ ॥১॥

সরলার্থ - যেসময় যোগী মন এবং প্রাণকে অন্তর্লক্ষ্যে বিলীন করে দেন এবং নিশ্চল তারাবালী দৃষ্টি দ্বারা বাইরে দেখতে থেকেও দেখেন না এটি হলো শাম্ভবী মূদ্রা। হে গুরু! আপনার কৃপায় যে তত্ত্ব শূন্য এবং অশূন্য রহিত হয়ে যায় সেইপদ‌ই হলো শাম্ভবপদ অথবা আপনি হন ।


অর্ধোদ্ধাটিতলোচনঃ স্থিরমনা নাসাগ্ৰদত্তেক্ষণ-

শ্চন্দ্রাকার্বপি লীনতামুপগতৌ ত্রিস্পন্দভাবান্তরে ।

জ্যোতীরূপমহেষবাহ্যরহিতং চৈকং পুমাংসং পরং 

তত্ত্বং তৎপদমেতি বস্তু পরমং বাচ্যং কিমত্রাধিকম্ ॥২॥

সরলার্থ - যেসময় যোগী নিজের নেত্র অর্ধ খোলা রাখেন, চিত্তকে স্থির ও চোক্ষুকে নাসাগ্ৰ ভাগে লাগিয়ে দেন এবং চন্দ্রমা তথা সূর্য ত্রিস্পন্দভাব-এ লীন হয়ে যায় এবং সম্পূর্ণ বাহ্য রহিত এক জ্যোতিরূপ পরমপুরুষ আভাসিত হয়, সেইসময় যোগী আপনার স্বরূপ, পরমপদকে প্রাপ্ত করে নেন। এই বিষয়ে অধিক কি আর বলা যায়? 


শব্দঃ কশ্চন যো মুখাদুদযতে মন্ত্রঃ স লোকোত্তরঃ 

সংস্থানং সুখদুঃখজন্মবপুষো যৎকাপি মুদ্রৈব সা ।

প্রাণস্য স্বরসেন যৎপ্রবহণং যোগ স এবাদ্ভুতঃ

শাক্তং ধাম পরং মমানুভবতঃ কিন্নাম ভ্রাজতে ॥৩॥

সরলার্থ - যা কিছু শব্দ মুখ দ্বারা নিঃসৃত হয়, তাই হলো লোকোত্তর মন্ত্র। সুখ-দুঃখের জন্মনেওয়া শরীরের যে সংস্থান রয়েছে সেটি‌ই হলো বিচিত্র মূদ্রা। প্রাণের যে স্বাভাবিক প্রাবহ রয়েছে, সেটি‌ই হলো অদ্ভুদ যোগ। যখন আমি শক্তিময়যুক্ত পরমধামের অনুভব করি তখন আমায় কি দেখা যায় না? (অর্থাৎ আমাকে সবকিছুই দেখা যায়) 


মন্ত্রঃ স প্রতিভাতি বর্ণরচনা যস্মিন্ন সংলক্ষ্যতে 

মুদ্রা সা সমুদেতি যত্র গলিতা কৃৎস্না ক্রিযা কাযিকী ।

যোগঃ স প্রথতে যতঃ প্রবহণং প্রাণস্য সড়্ক্ষীযতে 

ত্বদ্ধামাধিগমোৎসবেষু সুধিযাং কিং কিং ন নামাদ্ভুতম্ ॥৪॥

সরলার্থ - মন্ত্র হলো সেই যারমধ্যে বর্ণরচনা দেখা যায় না। সেই মুদ্রা উৎপন্ন হয় যার মধ্যে সমস্ত শারীরিক ক্রিয়া শান্ত হয়ে যায়। সেই যোগ প্রতীত হয় যার মধ্যে প্রাণের প্রবাহ ক্ষীন হয়ে যায়। আপনার পদের প্রাপ্তিরূপী উৎসবে বিদ্বানদের কি কি অদ্ভুদ প্রতীত হয় না। (অর্থাৎ সবকিছুই অদ্ভুদ প্রতীত হয়)।

                 ॥ ইতি অভিনবগুপ্তপাদাচার্যকৃতং

                  অনুভবনিবেনস্তোত্রং সম্পূর্ণম্ ॥

🚩কপিরাইট ও প্রচারে - International Shiva Shakti Gyan Tirtha - ISSGT 

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ