সিন্ধু সভ্যতায় ৫ হাজার বছরের চেয়েও পুরাতন শিববিগ্রহ প্রতিমা ও শিবলিঙ্গের প্রত্নতাত্ত্বিক নিদর্শন
॥ ॐ নমঃ শিবায় ॥
সনাতন ধর্মের আদি হলেন স্বয়ং পরমেশ্বর শিব। ঐতিহাসিক প্রাচীনত্বের দিক থেকে পরমেশ্বর শিবেরই সবচেয়ে প্রাচীনত্ব যে প্রমাণ হবে তা তো অবাক হবার মতো বিষয় নয় বরং এটি স্বাভাবিক বিষয় ।
৫ হাজার বছরেরও পুরাতন সিন্ধুসভ্যতায় শিবভক্ত সনাতনীদের দ্বারা শৈব সনাতন ধর্ম ও পরমেশ্বর শিবের প্রাচীনত্ব প্রমাণ বিষয়ে কিছু তথ্য চিত্রপট হিসেবে তুলে ধরা হল ।
দেখুন —
(১) পরমেশ্বর শিব ছিলেন সিন্ধু উপত্যকার আরাধ্য দেবতা। খনন করা অনেক সীলমোহর সিন্ধু উপত্যকার মানুষের দ্বারা পূজিত প্রভু শিবের দিকেই নির্দেশ করে।
(২) হরপ্পা ও কালিবঙ্গে ৫ হাজার বছরের চেয়েও পুরাতন শিবলিঙ্গ (২৫০০-১৯০০ খ্রিস্টপূর্ব) –
২৫০০-১৯০০ খ্রিস্টপূর্বাব্দের সিন্ধু সভ্যতার স্থান হরপ্পা ও কালিবঙ্গ থেকে খনন করা শিবলিঙ্গের প্রমাণ রয়েছে। হরপ্পা ও কালিবঙ্গ প্রেক্ষাপটে পাওয়া এই প্রমাণ সনাতনধর্মে পরমেশ্বর শিবের অদ্বিতীয়তা ও সবচেয়ে প্রাচীনতম নিদর্শনের স্থান বলে প্রমাণিত হয়।
(৩) সিন্ধু সভ্যতায় পশুপতি শিব (২৩৫০-২০০০ খ্রিষ্টপূর্ব) –
সিন্ধু প্রদেশের মধ্যে মহেঞ্জোদারোতে পরমেশ্বর শিবের একটি সিলমোহর পাওয়া গিয়েছে। (বর্গাকারে চিহ্নিত মুখগুলি দেখুন)
(৪) সিন্ধু প্রদেশে নটরাজ(সদাশিব)-র আরো এক প্রমাণ –
সিন্ধু উপত্যকা থেকে খনন করা আরেকটি সীলমোহর সিন্ধু উপত্যকায় পূজিত হওয়া পরমেশ্বর শিবের নটরাজ রূপ(পরশু-মৃগ-বর অভয় মুদ্রাধারী সদাশিব) -র সাথে সাদৃশ্যপূর্ণ।
(৫) সিন্ধু সভ্যতায় ধ্যানযোগধারী পরমেশ্বর শিবের কাছে বলিদানের সিলমোহর –
যোগীরূপে প্রভু শিবের পাশাপাশি পশুবলি চিত্রিত সিলমোহর বিদ্যমান, হিমাচলপ্রদেশে এখনও এই ধরণের বলিদান বিদ্যমান।
©শ্রী নন্দীনাথ শৈব আচার্য
কপিরাইট ও প্রচারে — International Shiva Shakti Gyan Tirtha - ISSGT






মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন