♦️ শিব শিব নাকি শিবা শিবা — শিবের জন্য কোনটি উচ্চারণ করা উচিত ?

 

♦️ শিব শিব নাকি শিবা শিবা — উচ্চারণ করা উচিত ?


______________________________________________

🔰 ভূমিকা : বর্তমানে দেখা যাচ্ছে শৈবদের বিষয়ে প্রচার করবার পোষ্টে অনেক ব্যক্তি পরমেশ্বর শিবের পোষ্টের কমেন্ট বক্সে “শিবা শিবা” লিখছেন।


“শিব” শব্দটি সংস্কৃত ব্যাকরণে কেমনভাবে সম্বোধন হবে – সেটাই এখানে মূল আলোচ্য বিষয়।

______________________________________________


“শিব” — একটি অ-কারান্ত পুংলিঙ্গ শব্দ।


এ ধরনের শব্দের সম্বোধন একবচনে হয়—


☘️হিন্দি সংস্কৃত তে ➡ शिव


ℹ️ ইংরেজিতে ➡ śiva


🪷 বাংলায়: ➡ শিব

______________________________________________

এখন সমস্যা হল যারা শিব শব্দ কে শিবা বলছেন তারা দুটি কারণে এমনটি বলছেন —


(১) শিব শব্দটি সংস্কৃত ভাষা থেকে ইংরেজি শব্দে অনুবাদ করলে(IAST অনুযায়ী) 

সেটি এমন হয় ➡ Śiva 


    — এই শব্দ দেখে অনেকেই S এর সাথে H না থাকায় - Śi কে “সি” উচ্চারণ করেন। আর শেষে Va থাকায় “বা” উচ্চারণ করেন — “সিবা”।


🚩👁️‍🗨️ সমীক্ষা — 


1️⃣ দেখুন সাধারণ ভাবে ইংরেজিতে আমরা “স” কে S লিখি। আর “শ” কে “Sh” লিখি।


S = স,

Sh = শ


কিন্তু সংস্কৃত থেকে ইংরেজি অনুবাদের প্রকৃত অনুবাদের (IAST) ক্ষেত্রে বিষয়টি অন্যরকম। 


“স” থাকলে তা “S” লেখা হয়, কিন্তু “শ” লিখলে তার ক্ষেত্রে Sh নয় বরং “ Ś ” হয়। 


অর্থাৎ , 


স = S 


শ = Ś


তাই “শি” শব্দ টি — Śi হিসেবে লেখা হয়।


2️⃣ এবার Va 

সাধারণ ভাবে ইংরেজিতে আমরা “বা” কে Va লিখি। আর “V” কে “ব” লিখি।


বা = Va


ব = V

কিন্তু সংস্কৃত থেকে ইংরেজি অনুবাদের প্রকৃত অনুবাদের (IAST) ক্ষেত্রে বিষয়টি অন্যরকম। 


“ব” থাকলে তা “Va” লেখা হয়, কিন্তু “বা” লিখলে তার ক্ষেত্রে Va নয় বরং “ Vā ” হয়। 


অর্থাৎ শুধুমাত্র “ব” এর ক্ষেত্রে Va লেখা হলেও “V” এর উচ্চারণ হয়, “a” এর উচ্চারণ লুপ্ত।

কিন্তু যদি “বা” বলতে হয় তবে “V” এর উচ্চারণ হয়, তার সাথে সাথে “‌আ” -কার  উচ্চারিত হয়ে “ ā ” অক্ষর  হয় ।


তাই, শিব = Śiva 


অন্বয় — 

শ =  Ś (palatal ś, তাই S নয়, Ś)

ि = i

ব = va


প্রকৃত পক্ষে, Śiva অক্ষর দ্বারা উচ্চারণ টি “সিবা/শিবা” নয়, শিব হবে।


(২) প্রাকৃত ও আঞ্চলিক লোকাচারগত ভাষার প্রভাব। বিভিন্ন স্থানে একটিই নাম কিছুটা অপভ্রংশ হয়ে অন্য ভাবে উচ্চারিত হয়। 


সংস্কৃত → প্রাকৃত → আঞ্চলিক ভাষায় রূপ বদলেছে


যেমনঃ


* রাম → রামা (হিন্দিভাষীদের অনুযায়ী)

* কৃষ্ণ → কৃষ্ণা

* মহাদেব → মহাদেবা 


এগুলো “সম্বোধনের সংস্কৃত রূপ নয়”, ভক্তিভাবের লোকভাষার রূপ।


⃣ জপে ছন্দ ও উচ্চারণের সুবিধা


“শিব” একমাত্রিক, কিন্তু “শিবা শিবা” বললে উচ্চারণে ধ্বনিগত টান ও ছন্দ হয়।


জপের ক্ষেত্রে এই কারণে অনেক সময় স্বরবর্ণ যোগ করা হয়।


⃣ ভক্তিভাব > কঠোর ব্যাকরণ


ভক্তিমূলক ধারায় অনেক সময় ব্যাকরণগত শুদ্ধতার চেয়ে “ভাব” মুখ্য। তাই লোকাচারে প্রচলিত হয়ে গেছে।


______________________________________________


♦️ তাহলে “শিবা শিবা” বলা ভুল কেন?


কারণ “শিবা” শব্দটির ক্ষেত্রে সংস্কৃতে সাধারণত (IAST অনুযায়ী) হবে = Śivā 


1. স্ত্রীলিঙ্গ রূপ → “শিবা” অর্থে — পার্বতী/দুর্গা।

2. “শিব” শব্দের স্ত্রীলিঙ্গ।


অর্থাৎ, ব্যাকরণ অনুযায়ী —


👉 “শিবা শিবা” = “হে দেবী শিবা (হে মা পার্বতী দুর্গা)”


এটি পরমেশ্বর শিবকে সম্বোধন করাকে বোঝায় না, শিবের পত্নীকে বোঝায়।


❌ শিবা (śivā) — শিবকে সম্বোধন করার শুদ্ধ রূপ নয়, শিবা শব্দটি শিবের পত্নী পার্বতীর নাম।


✅ শিবকে শিব বলা‌ই যুক্তিযুক্ত ।


কারণ —


শিব = Śiva


শিবা = Śivā


🔔 গুরুত্বপূর্ণ কথা — 


ভক্তিতে “শিবা শিবা” বললে - আধ্যাত্মিক দিক থেকে দোষ হয় না।

কিন্তু শিবের উদ্দেশ্যে সম্বোধন করতে গিয়ে “শিবা শিবা” বলা কখনোই সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী শুদ্ধ রূপ নয়। ভক্তিতে অতিরিক্ত আবেগী হতে গিয়ে শাস্ত্রীয় বিশুদ্ধ পরিকাঠামো গুলিকে অমান্য করা উচিত নয়।

অলসতার কারণে বা অভিমানী অহংকারী ব্যক্তিগণ সব জেনে বুঝেও যদি এক‌ই ভুল করেন তবে এরাই সমাজকে বিকৃত করবার জন্য দায়ী।


কারণ, এতে পরবর্তী প্রজন্ম ভুল শিখে ভুল তথা অশুদ্ধ উচ্চারণ করবে, এতে সংস্কৃতি নাশ হয় আর তার দায়ভার এই ধরণের অতিরিক্ত আবেগী বা অভিমানী ব্যক্তিদের হয়ে থাকে।


এই কারণে পরমেশ্বর শিবের উদ্দেশ্যে যদি সম্বোধন করতে হয় তবে “শিব শিব ✅” বলুন, 

শিবা শিবা ❌ নয়।


______________________________________________

☘️ পরমেশ্বর শিব কে সম্মোধন করবার জন্য শিবের নামকে উচ্চারণের ক্ষেত্রে বলবেন —

                                                     শিব শিব ✅

                                                     শিবা শিবা ❌


🌺 মা ভগবতী শক্তিদেবীকে সম্মোধন করবার জন্য দেবীর নামকে উচ্চারণের ক্ষেত্রে বলবেন —

                                

                                                     শিবা শিবা ✅


☘️🌺 যদি শিব শক্তির নাম একত্রেই নিতে চান তবে সেক্ষেত্রে উচ্চারণ করে এটি বলবেন —

                                                     শিব শিবা ✅


✋ সতর্কবার্তায় ও লেখনীতে — শ্রীগুরু নন্দীনাথ শৈব আচার্য জী 

© কপিরাইট ও প্রচারে — Shivalaya 


শৈব সনাতন ধর্ম সদা বিজয়তেতরাম্ 🚩 

ॐ নমঃ পার্বতীপতয়ে হর হর মহাদেব 🚩 


#শিবশিব #শিবাশিবা #শিবনাম #শৈব #সনাতন #হিন্দুধর্ম #shivalya #নন্দীনাথশৈবাচার্য #সনাতনধর্ম #শিবশক্তি #শিবালয় #শৈবধর্ম
















মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ