শিবলোকের দ্বারপাল ব্রহ্মা ও বিষ্ণু, শিবলোকের ঝাড় দেন সরস্বতী ও লক্ষীদেবী — বলছে বৈষ্ণবদের পদ্মপুরাণ

 





🔥 শিবলোকের দ্বারপাল ব্রহ্মা ও বিষ্ণু, শিবলোকের ঝাড় দেন সরস্বতী ও লক্ষীদেবী — বলছে বৈষ্ণবদের পদ্মপুরাণ 


(শ্লোক ও অনুবাদ সহ উপস্থাপন করা হল)


পশূনাং পালকো ধৰ্মঃ স্যাদধৰ্মশ্চ তস্করঃ ।

মায়াপাশেন তে বদ্ধা মোচনী কাশিকামৃতিঃ ॥ ১৩৪ 

নানাবিধাশ্চ প্রমদা দেবদেবমুমাপতিম্ ।

এতাদৃশমুমানাথং কোটিজন্তুরনুস্মরেৎ ॥ ১৩৫

ইষ্টান্ ভোগানবাপ্যাথ শিবলোকে মহীয়তে । 

ব্রহ্মবিষ্ণুমহেন্দ্রাদ্যাস্তৎপুরদ্বারপালকাঃ ॥ ১৩৬ 

লক্ষ্মীসরস্বতীদেব্যৌ দেহল্যর্চ্চন উক্ষিতৌ ।

নিযুক্তে দেবদেবস্য দেবাশ্চ সুরযোষিতঃ ॥ ১৩৭

দাস্যো দেবাঃ সমস্তাশ্চ দাসা যস্য মহাত্মনঃ।

এতাদৃশং মহাশৈলমিক্ষ্বাকুঃ সন্দদর্শ হ ॥ ১৩৮

[নবভারত প্রকাশিত ‘পদ্মপুরাণ/পাতালখণ্ড/৬৬ অধ্যায়/১৩৪-১৩৮ নং শ্লোক]


✅ অর্থ — পশুগণ (পাশবদ্ধ জীব = পশু) সকলেই মায়ার দড়িতে আবদ্ধ এবং কাশীতে মৃত্যুই হল তাদের জন্য এই মায়ার বন্ধন মোচনের উপায়। শ্রদ্ধা দয়া অহিংসা প্রভৃতি উত্তম নারীগণ দেবদেব উমাপতির পরিচর্যা করে চলেছেন। কোটি কোটি জন্তু এমন উমাপতি সদাশিবের অনুসরণ করে থাকেন ॥ ১৩৪-১৩৫ ॥

তারা শিবের কৃপায় অভিলাষিত বহু ভোগ্য বস্তুর ভোগ করবার পর অন্তিমকালে সুখধাম শিবলোকে বাস করেন ; ব্রহ্মা বিষ্ণু মহেন্দ্র (ইন্দ্র) প্রভৃতি দেবগণ শিবপুরীর দ্বারপালরূপে নিযুক্ত আছেন ॥ ১৩৬ ॥

 লক্ষ্মী ও সরস্বতীদেবী শিবপুরীর গৃহদ্বার সমূহের মার্জনকার্যে (ঝাড়ু দিয়ে স্থান পরিস্কার করবার অর্থে) নিযুক্ত আছেন। অনান্য দেবদেবীগণ মহাত্মা উমাপতির দাসত্বে নিযুক্ত আছেন। সেই দ্বিজ ইক্ষ্বাকু এমন অবস্থায় মন্দরশৈলকে দর্শন করলেন ॥ ১৩৭-১৩৮ ॥

____________________________________________________________________________________________


🚩 সিদ্ধান্ত — মহারাজ ইক্ষ্বাকু পরমেশ্বর শিবের দর্শন করতে গিয়ে মন্দরাচল পর্বতে সকল দেবদেবী ও পরমেশ্বর সদাশিব সেখানে কিভাবে অবস্থান করছিলে তা দর্শন করেছিলেন। সেই বিষয়ে বৈষ্ণবদের মান্য পদ্মপুরাণ বর্ণনা করেছে।

বৈষ্ণবগণ পদ্মপুরাণের বচনকে সর্বাপেক্ষা মান্য করেন, আশা করি পদ্মপুরাণের এই বচনকে প্রামাণিক বলে মেনে নিয়ে শ্রীবিষ্ণুকে শৈব এবং অম্বিকাপতি ত্রিদেবজনক সদাশিবকেই একমাত্র পরমেশ্বর বলে মান্য করবেন। 

পদ্মপুরাণের পৃষ্ঠা থেকে ছবি তুলে সরাসরি দেওয়া হয়েছে। শাস্ত্র বচন গ্রহণকারী ব্যক্তিই প্রকৃত ধার্মিক অনান্যরা নিজ স্বমতের পক্ষপাতী হ‌য়ে শাস্ত্রবচনকে ভেদকারী বলে চিহ্নিত করে নরক প্রাপ্তি করেন।


🔥 তথ্যসূত্র সংগ্রহে ও লেখনীতে — শিবদ্বারাধীশাধ্যক্ষ  আচার্যপরমাধিকারী শ্রীগুরু নন্দীনাথ শৈব আচার্যদেব জী

কপিরাইট ও প্রচারে — Shivalaya 

শৈব সনাতন ধর্ম সদা বিজয়তেতরাম্ 🚩 

ॐ নমঃ পার্বতীপতয়ে হর হর মহাদেব 🚩 

আপনি যদি প্রকৃত শিবভক্ত হন তবে এই তথ্য ছড়িয়ে দিতে শেয়ার করুন, যাতে পরমেশ্বর শিবের মাহাত্ম্য প্রচার হয় সর্বত্র 🙏


#হিন্দুধর্ম #সনাতনধর্ম #শিবালয় #পরমেশ্বরশিব #বৈষ্ণবমতখণ্ডন #বৈষ্ণবমতবাদখণ্ডন #শৈবধর্ম #Shivalaya

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ