মেরুতন্ত্র নকল তন্ত্র
🚫 মেরুতন্ত্র নকল তন্ত্র — জাতপাতের গোঁড়ামী সমাজের বুকে ধরে রাখবার জন্য প্রায় গত ২০০ বছরের মধ্যেই এটি রচিত হয়েছিল গোঁড়া ব্রাহ্মণদের দ্বারা। প্রকৃত ব্রাহ্মণ নকল শাস্ত্র রচনা করে সমাজকে অধঃপতনের দিকে নেবার মতো কাজ করেন না। কিন্তু যারা অব্রাহ্মণদের শোষন করবে বলে শাস্ত্রপ্রমাণ দেখাতে গিয়ে সনাতন ধর্মের মূলশাস্ত্রসমূহের সিদ্ধান্তের বিপক্ষে নব্য গ্রন্থ রচনা করেন, তারা প্রকৃত ব্রাহ্মণ নন, আর তাদের রচিত গ্রন্থ মান্য হয় না।
অনেকেই জিজ্ঞাসা করে বলছেন যে, এই মেরুতন্ত্র শৈবদের তন্ত্র কি না ?
আমরা সকল শিবভক্ত তথা সনাতনীদের উদ্দেশ্যে মহাপাশুপত শৈবপরম্পরার পক্ষ থেকে বলছি —
মেরুতন্ত্র শৈবদের শাস্ত্র নয়, এটির কোনো ক্রম, কুল নেই। তাই এমন নব্য রচিত পুস্তক রচনা করে তার নামের পেছনে তন্ত্র শব্দ যুক্ত করে দিলেই তা মান্য শাস্ত্র হয়ে যায় না। আর এমন অবারচীন পুস্তকের মধ্যে লিখিত কোনো শব্দকে উল্লেখ করে যদি কোনো অসনাতনী সনাতন ধর্মের মধ্যে বিশৃঙ্খলা রয়েছে বলে দাবি করে, তবে সেই দাবি সম্পূর্ণভাবে ভিত্তিহীন। কারণ যারা এমন ধরণের দাবি করছেন, তারা মান্য ও অমান্য বিষয়ে কোনো জ্ঞান রাখেন না। কটুক্তি করাই তাদের উদ্দেশ্য হওয়ায়, তারা চোখের সামনে বা হাতের সামনে যা কিছু পাঠ সেগুলোকে দিয়েই সনাতন ধর্মের সংস্কৃতিকে নিম্নমানের বলে চিংড়ি করছ দেখাবার জন্য মরিয়া হয়ে ওঠেন।
মেরুতন্ত্র নামের অবার্চিন পুস্তকের কোন বচনই সনাতন ধর্মের মূল গ্রন্থের সিদ্ধান্তের সাথে যুক্তিযুক্ত নয়। তাই এই গ্রন্থের কোন বচনই সনাতন ধর্মের সিদ্ধান্ত নয়। সুতরাং সনাতন ধর্মকে নিম্নমানের দেখাবার প্রয়াস এখানে ব্যর্থ।
🔥 সত্য উন্মোচনে : শিবালয় প্রতিষ্ঠাতা শিবদ্বারাধীশাধ্যক্ষ আচার্যপরমাধিকারী শ্রীগুরু নন্দীনাথ শৈব আচার্যদেব জী 🚩
© কপিরাইট ও প্রচারে : Shivalaya 🔥
শৈব সনাতন ধর্ম সদা বিজয়তেতরাম্ 🚩
ॐ নমঃ পার্বতীপতয়ে হর হর মহাদেব 🚩
#মেরুতন্ত্র #অবার্চিনতন্ত্র #তন্ত্র #নকলতন্ত্র #শৈবধর্ম #শৈব #সনাতনধর্ম #হিন্দু #শৈবসংস্কৃতি #শৈববিপ্লব #পরমেশ্বরশিব #শিবালয় #Shivalaya


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন