নারায়ণ সহ সকল দেবদেবী শিবভক্ত — বলছে মৎস্যপুরাণ



🕉️ নারায়ণ সহ সকল দেবদেবী শিবভক্ত — বলছে মৎস্যপুরাণ __________________________________________________

🔰 ভূমিকা — 

বহু মানুষের ধারণা হল নারায়ণ ও অনান্য দেবীকে একমাত্র শিব সম্বন্ধীয় শৈবপুরাণগুলিতেই শিবের ভক্ত বলে চিহ্নিত করা হয়েছে, বৈষ্ণবপুরাণে এমনটা নেই। এরকম বলে ভাবনা করা শুধুই অনুমান মাত্র। যারা শাস্ত্র অধ্যয়ন করেননি তারা এবিষয়ে জানতে সক্ষম হন না। এই প্রবন্ধে সেই সংশয় বৈষ্ণবীয় পুরাণ শাস্ত্রের বচনের প্রমাণের ভিত্তিতে নিবারণ করা হয়েছে।

__________________________________________________

♦️ ভগবান শ্রীবিষ্ণুর প্রথম অবতার মৎস অবতারের মুখ নিঃসৃত বচন হল মৎসপুরাণ, অর্থাৎ এটি একটি বৈষ্ণবীয় পুরাণ শাস্ত্র। এই পুরাণের মধ্যে ভগবান বিষ্ণু সহ সকল দেবদেবীকে শিবভক্ত হিসেবে আখ্যায়িত করা হয়েছে। 

দেখুন প্রমাণ 👇


♦️ মৎস মহাপুরাণ বলছে —

শ্মশানমিতি বিখ্যাতম্ অবিমুক্তং শিবালয়ম্ ।

তদ্ গুহ্যং দেবদেবস্য তৎ তীর্থং তৎ তপোবনম্ ॥ ১৯ ॥

তত্র ব্রহ্মাদয়ো দেবা নারায়ণপুরোগমাঃ ।

যোগিনশ্চ তথা সাধ্যা ভগবন্তং সনাতনম্ ॥ ২০ ॥

উপাসন্তে শিবং মুক্তা মদ্ভক্তা মৎপরায়ণাঃ ।

যা গতির্জ্ঞানতপসাং যা গতির্যজ্ঞযাজিনাম্ ॥ ২১ ॥

অবিমুক্তে মৃতানাং তু সা গতির্বিহিতা শুভা ।

সংহর্তারশ্চ কর্তারস্তস্মিন্ ব্রহ্মাদয়ঃ সুরাঃ ॥ ২২ ॥

[মৎস্যপুরাণ/১৮৪ অধ্যায়/১৯-২২ নং শ্লোক]

✅ অর্থ : [মহাদেব বললেন] যে স্থান ‘শ্মশান’ নামে প্রসিদ্ধ, সেই অবিমুক্তক্ষেত্রই (কাশী) শিবের আলয় । সেটিই দেবাদিদেবের গুহ্য (অতিগুপ্ত/অন্তর্নিহিত) স্থান; সেটিই মহাতীর্থ এবং সেটিই তপোবন ॥ ১৯ ॥

এখানে সেখানে পরমশৈব নারায়ণের সহিত ব্রহ্মা আদি দেবগণ, যোগীগণ, সাধ্যগণ তথা সেই সনাতন ভগবানের উপাসনা করেন ॥ ২০ ॥

মুক্তপুরুষগণ, আমার (শিবের) ভক্তগণ তথা আমার (শিব) পরায়ণ সাধকেরা সেখানে ‘শিব উপাসনা’ করেন। জ্ঞান ও তপস্যাকারীদের যে গতি (পরমপ্রাপ্তি) হয় এবং যজ্ঞসম্পাদকদের যে গতি হয় — অবিমুক্ত ক্ষেত্রে যারা দেহত্যাগ করেন, তাদের জন্য‌ও সেই এক‌ই শুভ গতি বিধান করা হয়েছে। ব্রহ্মা প্রভৃতি দেবগণ সেখান থেকে সৃষ্টি ও সংহারকার্য সম্পাদন করেন। ॥ ২১-২২ ॥ 

__________________________________________________

🚩 তথ্য সংগ্রহকারী ও অনুবাদক : শিবালয় প্রতিষ্ঠাতা শিবদ্বারাধীশাধ্যক্ষ দেশিক আচার্যপরমাধিকারী শ্রীশ্রীগুরু নন্দীনাথ শৈব আচার্যদেব 🚩 


©️ কপিরাইট ও প্রচারে : Shivalaya 🔥 

শৈব সনাতন ধর্ম সদা বিজয়তেতরাম্ 🚩 

ॐ নমঃ পার্বতীপতয়ে হর হর মহাদেব 🚩 

 #সনাতনধর্ম #শিবালয় #শিব #পরমেশ্বরশিব #Shivalaya #শৈবধর্ম #বারাণসী #কাশী #অবিমুক্ত #সদাশিব #মৎসপুরাণ #শিবভক্ত #পরমশৈববিষ্ণু #নারায়ণ 


মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ