সহস্রার চক্রে পরমাত্মা শিব থাকেন শক্তিকে নিয়ে — বলছে বেদ
🕉️ সহস্রার চক্রে পরমাত্মা শিব থাকেন শক্তিকে নিয়ে — বলছে বেদ
__________________________________________________
🔰 ভূমিকা —
সনাতন ধর্মে কোনো আধ্যাত্মিক তত্ত্ব, উপাসনাপদ্ধতি বা যোগসাধনার চূড়ান্ত সিদ্ধান্ত ব্যক্তিগত কল্পনা, সম্প্রদায়গত মতবাদ বা আবেগের উপর প্রতিষ্ঠিত নয়; বরং তা প্রতিষ্ঠিত হয় শ্রুতি, স্মৃতি, পুরাণ, আগম ও অন্যান্য প্রামাণিক শাস্ত্রের উপর। তাই কুণ্ডলিনী যোগে সহস্রার চক্রে কে অধিষ্ঠিত— এ বিষয়ে কোনো ব্যক্তি বা সম্প্রদায়ের নিজস্ব মতামত সনাতন ধর্মের প্রমাণ হতে পারে না। শাস্ত্র যদি সহস্রার পদ্মের অধিষ্ঠাতা সম্পর্কে সুস্পষ্ট ঘোষণা করে, তবে সেটিই সনাতন ধর্মের একমাত্র গ্রহণযোগ্য সিদ্ধান্ত; এর বিপরীত সকল ব্যক্তিগত দাবি শাস্ত্রসম্মত বলে গণ্য হতে পারে না।
এই প্রেক্ষাপটে কৃষ্ণ-যজুর্বেদের যোগকুণ্ডলিনী উপনিষদ সহস্রার চক্রের অধিষ্ঠাতা সম্পর্কে কী ঘোষণা করছে, তা দেখা যাক।
__________________________________________________
🕉️ বেদ মন্ত্র :
সহস্রকমলে শক্তিঃ শিবেন সহ মোদতে ।
[কৃষ্ণ-যজুর্বেদ/যোগকুণ্ডলিনী উপনিষদ/১ম অধ্যায়/৮৬ নং মন্ত্র]
✅ অনুবাদ : সহস্রার পদ্মে (চক্রে) শিব থাকেন শক্তির সহিত।
__________________________________________________
🔥 সিদ্ধান্ত : কৃষ্ণ-যজুর্বেদের যোগকুণ্ডলিনী উপনিষদ স্পষ্টভাবে ঘোষণা করছে— "সহস্রকমলে শক্তিঃ শিবেন সহ মোদতে", অর্থাৎ সহস্রার পদ্মে শক্তি সহিত পরমেশ্বর শিব অবস্থান করেন। অতএব, কুণ্ডলিনী যোগের পরম গন্তব্য ও সহস্রার চক্রের তত্ত্ব সম্পর্কে শাস্ত্রের এই প্রত্যক্ষ সাক্ষ্যের সামনে কোনো ব্যক্তিগত মতবাদ, সম্প্রদায়গত ব্যাখ্যা বা কল্পনাপ্রসূত ধারণার স্থান নেই। সনাতন ধর্মে শাস্ত্রই সর্বোচ্চ প্রমাণ ; তাই সহস্রার চক্রের অধিষ্ঠাতা সম্পর্কে শাস্ত্র যে সিদ্ধান্ত প্রদান করেছে, সেটিই গ্রহণযোগ্য এবং সেটিই সনাতন ধর্মের শাস্ত্রসম্মত অবস্থান। পরমেশ্বর শিবই সহস্রার পদ্ম বা চক্রের পরমদেবতা, শক্তি তাঁরই অভিন্ন স্বরূপ।
__________________________________________________
🚩 তথ্য সংগ্রহ ও ব্যাখ্যাকারী : শিবালয় প্রতিষ্ঠাতা শিবদ্বারাধীশাধ্যক্ষ দেশিক আচার্যপরমাধিকারী শ্রীপাদযুক্ত শ্রীগুরু নন্দীনাথ শৈব আচার্যদেব জী 🚩
©️ কপিরাইট ও প্রচারে : Shivalaya 🔥
শৈব সনাতন ধর্ম সদা বিজয়তেতরাম্ 🚩
ॐ নমঃ পার্বতীপতয়ে হর হর মহাদেব 🚩
পরমেশ্বর শিবের ও সনাতন শৈবধর্মের বিষয়ে এমন গুহ্য সত্য রহস্য ও সত্য উন্মোচনমূলক লেখা আরো পেতে অবশ্যই আমাদের Shivalaya ফেসবুক পেজ Follow করে Favourite করে রাখুন। এই তথ্য দ্বারা যদি আপনার জ্ঞান বৃদ্ধি হয়ে থাকে তবে অবশ্যই এই লেখাটি শেয়ার করুন, যাতে সত্য প্রকাশ্যে আসে।
#সদাশিব #বেদেশিব #পরমেশ্বরশিব #সনাতনধর্ম #শিবালয় #Shivalaya #sanatandharma #বেদ #শৈবধর্ম #বেদমন্ত্র #যোগকুণ্ডলিনীউপনিষদ #কৃষ্ণযজুর্বেদ #যজুর্বেদ #উপনিষদ #সহস্রারচক্র #কুণ্ডলিনী #যোগ
[এই পোস্টটি শুধুমাত্র শিক্ষামূলক ও জনসচেতনতার উদ্দেশ্যে প্রকাশিত।এখানে ব্যবহৃত চিত্রটি কেবল বিষয়টি সহজে উপস্থাপনের জন্য Ai-সহায়তায় নির্মিত একটি প্রতীকী চিত্র, এই ছবিটির মধ্যে কিছু লেখা আলাদা ভাবে লেখা হয়েছে। সকল শাস্ত্রীয় উদ্ধৃতি ও তথ্য যথাসম্ভব মূল গ্রন্থ অনুসারে ছবি উপস্থাপিত হয়েছে।]


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন