বিশ্বরূপ‌ধারী বিরূপাক্ষ শিবের মন্ত্র

 


🕉️ বিশ্বরূপ‌ধারী বিরূপাক্ষ শিবের বেদমন্ত্র —

______________________________________________

♦️ বেদ বলছে — 


ঋতং সত্যং পরং ব্রহ্ম পুরুষং কৃষ্ণপিঙ্গলম্ ।

ঊর্ধ্বরেতং বিরূপাক্ষং বিশ্বরূপায় বৈ নমো নমঃ ॥ 

[কৃষ্ণ-যজুর্বেদ/তৈত্তিরীয় আরণ্যক/১০ম প্রপাঠক/২৩ তম অনুবাক]

অর্থ : যিনি স্বয়ং পারমার্থিক জ্ঞানময় সত্য, পরমব্রহ্ম পুরুষ, যিনি স্বয়ং পিঙ্গলজটাধারণ করে বামদিকে কৃষ্ণবর্ণযুক্ত কেশ ও দেহসম্পন্না ভগবতী পরাশক্তি উমাকে ধারণ করে অর্ধনারীশ্বররূপে লীলা করছেন, যিনি যোগের দ্বারা রেতঃশক্তি কে ঊর্ধ্বমুখী করে রাখেন, সেই চন্দ্র-সূর্য-অগ্নিরূপী তিনটি চক্ষু ধারণ করায় বিরূপাক্ষ নামে অভিহিত হ‌ওয়া, বিশ্বের সকল রূপ ধারণকারী - বিশ্বরূপ পরমেশ্বর শিবকে বারংবার নমস্কার করি ।

______________________________________________

টীকা : 

মহাদেবকে বেদে ঊর্ধ্বরেতং শব্দে চিহ্নিত করবার কারণ হিসেবে মহাভারতে উল্লেখ হয়েছে —

ইত্যুক্ত্বা চোর্দ্ধমনয়দ্রেতো বৃষভবাহনঃ। 

ঊর্দ্ধরেতাঃ সমভবত্ততঃ প্রভৃতি চাপি সঃ ॥ ৭২ ॥

[মহাভারত/অনুশাসন/৭৩ অধ্যায়/৭২ নং শ্লোক]

অর্থ : এই কথা বলে, মহাদেব নিজের বীর্য্যশক্তি উপরের দিকে নিলেন; তাতেই তিনি উর্দ্ধরেতা বলে অভিহিত হলেন ॥ ৭২ ॥

______________________________________________

🚩 তথ্য সংগ্রহকারী ও অনুবাদক : শিবালয় প্রতিষ্ঠাতা শিবদ্বারাধীশাধ্যক্ষ দেশিক আচার্যপরমাধিকারী শ্রীশ্রীগুরু নন্দীনাথ শৈব আচার্যদেব 🚩 


©️ কপিরাইট ও প্রচারে : Shivalaya  🔥 


শৈব সনাতন ধর্ম সদা বিজয়তেতরাম্ 🚩 

ॐ নমঃ পার্বতীপতয়ে হর হর মহাদেব 🚩 


 #সনাতনধর্ম #শিবালয় #shiva #শিব #পরমেশ্বরশিব  #Shivalaya #শৈবধর্ম #শিবশাসন #বেদমন্ত্র #বিশ্বরূপ #বিরূপাক্ষ #তৈত্তিরীয়‌আরণ্যক







মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ