বেদ বলছে — শ্রীকৃষ্ণ রূপে একমাত্র পরমেশ্বর শিব‌ই লীলা করছেন

 


🕉️ বেদ বলছে — শ্রীকৃষ্ণ রূপে একমাত্র পরমেশ্বর শিব‌ই লীলা করছেন

____________________________________________________

🔰 ভূমিকা — ভগবান বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণকে বিভিন্ন শাস্ত্রে ঈশ্বর, পরমাত্মা বলা হয়েছে, একথা সত্য। কিন্তু তা কেন বলা হয়েছে, আর কোন দৃষ্টিকোণে বলা হয়েছে তা বর্তমানের বেশিরভাগ মানুষ জ্ঞাত নন। অথর্ববেদের শির উপনিষদের ২য় কণ্ডিকার ২য় শ্রুতিতে বলা হয়েছে -  পরমেশ্বর শিব‌ই শ্রীহরির রূপ ধারণ করেন, অর্থাৎ পরমেশ্বর শিব‌ই বিষ্ণুরূপের প্রধান কারণ। অর্থাৎ বিষ্ণুকে পরমেশ্বর বলা হলেও তা মূলত ঐ বিষ্ণুরূপের অভ্যন্তরে থাকা আত্মরূপ শিবকেই ইঙ্গিত করে। যেহেতু শ্রীবিষ্ণু কৃষ্ণরূপে অবতার নিয়েছেন, সুতরাং ভগবান বিষ্ণু ও তাঁর অবতার কৃষ্ণের রূপ‌ও একমাত্র পরমেশ্বর শিবের‌ই ধারণ করা বলে নিশ্চিত। এখন এবিষয়ে বেদ থেকে কিছু শ্রুতি প্রমাণ ও ইতিহাস-পুরাণের প্রমাণ উদ্ধৃত করা হয়েছে। সবের মধ্যে একমাত্র পরমেশ্বর শিব‌ই স্থিত - এই শিবময় অদ্বিতীয়তার অদ্বৈত দর্শন‌ই সনাতন ধর্মের একমাত্র প্রাচীন সিদ্ধান্ত। তাই এই সর্বোচ্চ পরম অদ্বৈত দর্শনের গ্রহণযোগ্যতা যে শাস্ত্রের মাধ্যমেই নিরপেক্ষ ভাবে ভিত্তি হিসেবে স্বীকৃত, সেই বিষয়টিই প্রতিপাদিত করবার জন্য এই প্রবন্ধটি উপস্থাপিত হল।

____________________________________________________

❇️ সূক্তের পরিচিতি - ১

ঋষি: কপিঞ্জলঃ ।

দেবতা: রুদ্রঃ ।

ছন্দ: অনুষ্টুপ ।

স্বর: ষড়্জ (শত্রুপরাজয় সূক্তের অন্তর্গত)।

🔸 বেদ মন্ত্র —

রুদ্র জলাষভেষজ নীলশিখণ্ড কর্মকৃৎ ।

প্রাশং প্রতিপ্রাশো জহ্যরসান্কৃণ্বোষধে ॥ ৬ ॥

[অথর্ববেদ সংহিতা/২ কাণ্ড/(৫ অনুবাক/১ সূক্ত) ২৭ সূক্ত/৬ মন্ত্র]

✅ অর্থ — হে রুদ্র (পরমেশ্বর শিব) আপনার স্মরণে জলও ঔষধি হয়ে ওঠে, আপনিই নিত্যতরুণ শ্রীকৃষ্ণরূপ ধারণ করে ঐ কর্পদের স্থানে নীলাভ ময়ূরপুচ্ছের মুকুট ধারণ করেন, আপনিই  দুষ্কর্ম থেকে আপনার উপাসকদের মুক্তকারী, আপনি আমার শত্রুদের পরাজিত করুন। তাদের কণ্ঠ শুষ্ক করে দিন ॥ ৬ ॥

____________________________________________________

❇️ সূক্তের পরিচিতি - ২

ঋষি : শন্তাতি ।

দেবতা : যম, মৃত্যু, শর্ব (শিব)।

ছন্দ : ত্রিষ্টুপ।

স্বর : স্বস্ত্যয়ন সূক্ত (কল্যাণ বা মঙ্গল কামনার স্বর)

🔸 বেদ মন্ত্র —

যমো মৃত্যুরঘমারো নিরৃথো বভ্ৰুঃ শর্বোঽস্তা নীলশিখণ্ডঃ ।

দেবজনাঃ সেনয়োত্তস্থিবাংসস্তে অস্মাকং পরি বৃঞ্জন্তু বীরান ॥

[অথর্ববেদ সংহিতা/৬ কাণ্ড/(১০ অনুবাক/১ সূক্ত) ৯৩ সূক্ত/১ মন্ত্র]

✅ অর্থ — যম, মৃত্যু, পাপবিনাশকারী বা ব্যাধি রূপী অঘমার, নৈঋত (বিনাশের দেবতা), পিঙ্গলবর্ণের জটাধারী বভ্রু, নীলবর্ণের ময়ূরপুচ্ছের মুকুট পরিহিত শ্রীকৃষ্ণের রূপধারণ করে থাকে যিনি সেই বাণ নিক্ষেপকারী শর্ব (শিব) — তাঁরা যখন তাঁদের নিজ নিজ প্রলয়ঙ্কারী সৈন্যদলসহ রণক্ষেত্রে বা মরণসংকটে সমুত্থিত (জাগ্রত) হন, তখন তাঁরা যেন অনুগ্রহপূর্বক আমাদের পক্ষ নেন। তাঁরা যেন আমাদের কোনো ক্ষতি না করে বরং আমাদের আশ্রিত বীর পুরুষদের (যোদ্ধাদের) শত্রুদের সমস্ত মারণাত্মক আঘাত থেকে রক্ষা করেন এবং তাঁদের জীবনকে সুরক্ষিত রাখেন। 

____________________________________________________

❇️ সূক্তের পরিচিতি - ৩
ঋষি : অথর্বা।
দেবতা : রুদ্রঃ।
ছন্দ : অনুষ্টুপ।
স্বর : রুদ্র সূক্ত (রুদ্রদেবের স্তুতিমূলক স্বর)।
🔸 বেদ মন্ত্র —
অস্ত্রা নীলশিখণ্ডেন সহস্রাক্ষেণ বাজিনা । 
রুদ্রেণার্ধকঘাতিনা তেন মা সমরামহি ॥
[অথর্ববেদ সংহিতা/১১ কাণ্ড/(১ অনুবাক/৫ সূক্ত) ২ সূক্ত/৭ মন্ত্র]

✅ অর্থ — হে পরমেশ্বর রুদ্র ! শিব ! আপনি অন্যায়কারীদের দণ্ড প্রদানের জন্য সর্বদা বাণ-ত্রিশূল ইত্যাদি অস্ত্র ধারণ করে থাকেন, আপনিই নীলবর্ণের ময়ূরের পুচ্ছের মুকুট পরিহিত শ্রীকৃষ্ণের রূপধারণ করে লীলা করছেন, আপনার সহস্র সহস্র চক্ষুর রয়েছে, আপনি অত্যন্ত বেগবান ও অসীম শক্তিসম্পন্ন (বাজী) এবং আপনিই দুঃখ বা পীড়নকারী অসুরদের বিনাশ করেন (অর্ধকঘাতী)— আপনার সঙ্গে আমাদের যেন কখনও বিরোধ বা যুদ্ধ সংঘটিত না হয় ; বরং আমরা যেন সর্বদা আপনার কৃপা লাভ করে ধন্য হতে পারি।

____________________________________________________

♦️ শিবমহাপুরাণেও পরমেশ্বর শিবকে ‘নীলশিখণ্ড’ নামে দেবতারা সম্বোধন করেছেন —

শিবায় নীলকন্ঠায় চিতাভস্মাঙ্গধারিণে ।

নিত্যং নীলশিখণ্ডায় শ্রীকণ্ঠায় নমো নমঃ ॥

[শিব মহাপুরাণ/রুদ্র সংহিতা/কুমারখণ্ড/১২ অধ্যায়/৪০ শ্লোক]

✅ অর্থ : হে পরমেশ্বর শিব ! হে নীলকণ্ঠ ! হে চিতাভস্মধারী ! হে নিত্য ! হে নীল বর্ণের ময়ূরপুচ্ছ মস্তকে পরিহিত শ্রীকৃষ্ণরূপধারী শ্রীকণ্ঠ ! আপনাকে বারংবার নমস্কার করি।

____________________________________________________

♦️মহাভারতে শ্রীকৃষ্ণ সম্পর্কে মহর্ষি বেদব্যাস বলেছেন —

স এষ রুদ্রভক্তশ্চ কেশবো রুদ্রসম্ভবঃ।
সর্ব্বরূপং ভবং জ্ঞাত্বা লিঙ্গে যো আর্চ্চয়ত প্রভুম ॥ ৬২
[মহাভারত/দ্রোণপর্ব/১৬৯ অধ্যায়/৬২ নং শ্লোক ]

✅ অর্থ — যিনি জগদীশ্বর শিবকে সর্বময় জেনে তাঁর শিবলিঙ্গে পূজা করতেন, তিনি শিবের অংশস্বরূপ থেকে জাত (জন্ম নেওয়া) ও শিবভক্ত সেই নারায়ণই হচ্ছেন এই শ্রীকৃষ্ণ।

____________________________________________________

🔱 সিদ্ধান্ত —

উপরোক্ত বেদমন্ত্র, শিবমহাপুরাণ ও মহাভারতের প্রমাণগুলি একত্রে বিচার করলে প্রতিপন্ন হয় যে, শ্রীকৃষ্ণরূপে প্রকাশিত সত্তার অন্তর্নিহিত পরমতত্ত্বকে বৈদিক দৃষ্টিতে পরমেশ্বর রুদ্র অর্থাৎ শিব হিসেবেই নির্দেশ করা হয়েছে। ‘নীলশিখণ্ড’ বিশেষণটি শ্রীকৃষ্ণের ময়ূরপুচ্ছধারী রূপের সঙ্গে যেমন সম্পর্কিত, তেমনই শাস্ত্রে তা পরমেশ্বর শিবের ক্ষেত্রেও ব্যবহৃত হয়েছে। মহাভারতও শ্রীকৃষ্ণকে রুদ্রসম্ভব ও রুদ্রভক্ত বলে উল্লেখ করেছে। ফলে, শিব থেকেই যে, শ্রীহরি বিষ্ণু বা শ্রীকৃষ্ণ প্রকট হয়েছেন তা প্রমাণিত হয়।

অতএব, এই প্রমাণসমূহের আলোকে কৃষ্ণরূপ যে পরমেশ্বর শিবেরই এক লীলাময় প্রকাশ বা রূপ  তা স্পষ্ট হয়ে যায় — যেখানে নাম, রূপ ও লীলার ভেদ থাকলেও পরমসত্তা একমাত্র শিব‌ই। নিরপেক্ষ সনাতন ধর্মের শাস্ত্রের দৃষ্টিতে শিবই অদ্বিতীয় পরমেশ্বর ; বিভিন্ন দেবরূপ ও অবতার সেই এক পরমসত্তা শিবের‌ই বিভিন্ন প্রকাশমাত্র।

____________________________________________________ 

🚩 তথ্য সংগ্রহ ও লেখনীতে : শিবালয় প্রতিষ্ঠাতা শিবদ্বারাধীশাধ্যক্ষ দেশিক আচার্যপরমাধিকারী শ্রীপাদযুক্ত শ্রীগুরু নন্দীনাথ শৈব আচার্যদেব 🚩 

©️ কপিরাইট ও প্রচারে : Shivalaya 🔥 

শৈব সনাতন ধর্ম সদা বিজয়তেতরাম্ 🚩 

ॐ নমঃ পার্বতীপতয়ে হর হর মহাদেব 🚩 

পরমেশ্বর শিবের ও সনাতন শৈবধর্মের বিষয়ে এমন গুহ্য সত্য রহস্য ও সত্য উন্মোচনমূলক লেখা আরো পেতে অবশ্য‌ই আমাদের Shivalaya ফেসবুক পেজ Follow করে Favourite করে রাখুন। এই তথ্য দ্বারা যদি আপনার জ্ঞান বৃদ্ধি হয়ে থাকে তবে অবশ্য‌ই এই লেখাটি শেয়ার করুন, যাতে সত্য প্রকাশ্যে আসে।

 #রুদ্র #সনাতনধর্ম #শিবালয় #shiva #শিব #পরমেশ্বরশিব  #Shivalaya #শৈবধর্ম #শিবশাসন #পুরাণ #মহাভারত #শিবমহাপুরাণ #অনুশাসনপর্ব #শ্রীকৃষ্ণ #শৈব #পরমশৈব #পরমশৈবশ্রীকৃষ্ণ #পদ্মপুরাণ #স্কন্দমহাপুরাণ

[এই পোস্টটি শুধুমাত্র শিক্ষামূলক ও জনসচেতনতার উদ্দেশ্যে প্রকাশিত।এখানে ব্যবহৃত চিত্রটি কেবল বিষয়টি সহজে উপস্থাপনের জন্য Ai-সহায়তায় নির্মিত একটি প্রতীকী চিত্র, এই ছবিটির মধ্যে কিছু লেখা আলাদা ভাবে লেখা হয়েছে। সকল শাস্ত্রীয় উদ্ধৃতি ও তথ্য যথাসম্ভব মূল গ্রন্থ অনুসারে ছবি উপস্থাপিত হয়েছে।]

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ