দেবী পরাশক্তির রূপ ধারণ করে — স্বয়ং পরমেশ্বর শিবই
🌺 দেবী পরাশক্তির রূপ ধারণ করে স্বয়ং — পরমেশ্বর শিবই
__________________________________________________
♦️ শিবরহস্য মহা ইতিহাস শাস্ত্র বলছে —
যো বৈ রুদ্রঃ স ভগবান্ যা চ উমা তস্মৈ বৈ নমো নমঃ ॥ ২ ॥
[শিবরহস্য মহাইতিহাস/১ম অংশ/৫৪ অধ্যায়/২ শ্লোক]
✅ অর্থ : যে পরমেশ্বর ভগবান রুদ্র (পরমশিব/সদাশিব) ‘পরাশক্তি ভগবতী উমা’ দেবীর রূপে বিদ্যমান, সেই পরমেশ্বর শিবকে বারংবার নমস্কার করি ॥ ২ ॥
_______________________________________________
🔷 বিশ্লেষণ : সকল রূপে একমাত্র পরমেশ্বর শিবই বিদ্যমান, প্রভু শিব নিজের ভক্তকে শিব প্রাপ্তি করানোর জন্য দেবীরূপেও কৃপা করে থাকেন।
এবিষয়ে স্কন্দমহাপুরাণ বলছে —
পুনঃ সাংখ্যাভিধং জ্ঞানং পার্বত্যাস্তু প্রসাদতঃ ।
সাংখ্যস্যোৎপত্তিবেলায়াং মোচকস্য শিবস্য তু ॥ ১৩ ॥
প্রসাদো জায়তে তেন সংসারস্য বিমর্দনম্ ।
সংসারমোচকঃ সাক্ষাৎ শিব এব ন চাপরঃ ॥ ১৪ ॥
[স্কন্দ মহাপুরাণ/সূতসংহিতা/যজ্ঞবৈভবখণ্ড/পূর্বভাগ/২৩ অধ্যায়/১৩-১৪ শ্লোক]
✅ অর্থ : ভগবতী পার্বতীর কৃপায় শুদ্ধত্বরূপ তত্ত্বের জ্ঞান লাভ হয়। যখন এই জ্ঞান উদিত হয়, তখন শিবের সেই কৃপা লাভ হয়, যা সংসারবন্ধন ধ্বংস করে মুক্তিদায়ক অখণ্ডাকার জ্ঞানের উদয় ঘটায়। সংসার থেকে মুক্তিদাতা একমাত্র শিব, অন্য কেউ নন ॥ ১৩–১৪ ॥
অন্যং ভজন্তি যে নিত্যং তস্মিংস্তে লীনতাং গতাঃ ।
তেনৈব রুদ্রং তে প্রাপ্তাঃ কালেন মহতা বুধাঃ ॥১৬
রুদ্রভক্তাস্তু যে কেচিত্তৎক্ষণং শিবতাং গতাঃ ।
অন্যাপেক্ষা ন বৈ তেষাং শ্রুতিরেষা সনাতনী ॥১৭
[শিবমহাপুরাণ/কোটিরুদ্রসংহিতা/অধ্যায় ৪২]
✅ অর্থ : যে সমস্ত ব্যক্তি অন্য দেবতাকে নিত্য ভজনা করেন তারা সেই দেবতাতেই লীন হয়ে বহু সময় অতীত হলে অবশেষে সেই দেবতার মাধ্যমে পরমেশ্বর শিব কে প্রাপ্ত করার সৌভাগ্য লাভ করেন। কিন্তু যারা শিবভক্ত তারা ওই সময়েই সরাসরি শিবতত্ত্ব কে প্রাপ্ত করে নেন কেননা তাদের অন্য কোনো দেবী-দেবতার প্রয়োজন পড়ে না, ইহাই সনাতন শ্রুতি ॥১৬ – ১৭
তাই বেদ বলছে —
সর্বো বৈ রুদ্রঃ [কৃষ্ণ-যজুর্বেদ/তৈত্তিরীয় সংহিতা/১০/২৪] - সকল কিছুর অন্তর্যামী রূপে থাকা দুঃখনাশকারী রুদ্র নামক পরমেশ্বর শিবই বিদ্যমান।
সুতরাং, বেদ পুরাণ ইতিহাস অনুযায়ী পরমব্রহ্ম শিবেরই এক বিশেষ লীলারূপ ‘দেবী পরাশক্তি’-র মাধ্যমে সংসারে প্রকটিত হয়েছে। এই সিদ্ধান্ত কারোর ব্যক্তিগত নয়, শাস্ত্র বচনের নির্দেশনা অনুযায়ী এই সিদ্ধান্ত প্রতিপাদিত হয়েছে।
__________________________________________________
🕉️ তথ্য সংগ্রহে ও লেখনীতে : শিবদ্বারাধীশাধ্যক্ষ দেশিক আচার্যপরমাধিকারী শ্রীপাদযুক্ত শ্রীগুরু নন্দীনাথ শৈব আচার্যদেব
© কপিরাইট ও প্রচারে : Shivalaya 🔥
__________________________________________
শৈব সনাতন ধর্ম সদা বিজয়তেতরাম্ 🚩
ॐ নমঃ পার্বতীপতয়ে হর হর মহাদেব 🚩
পরমেশ্বর শিবের ও সনাতন শৈবধর্মের বিষয়ে এমন গুহ্য সত্য, রহস্য ও সত্য উন্মোচনমূলক লেখা আরো পেতে অবশ্যই আমাদের Shivalaya ফেসবুক পেজ Follow করে Favourite করে রাখুন। এই তথ্য দ্বারা যদি আপনার জ্ঞান বৃদ্ধি হয়ে থাকে তবে অবশ্যই লেখাটি শেয়ার করুন, যাতে শাস্ত্রীয় তথ্য আরও মানুষের কাছে পৌঁছে যায়।
#সনাতনধর্ম #শিবালয় #Shivalaya #শিব #পরমেশ্বরশিব #শৈবধর্ম #মহেশ্বর #মহাদেব #শিবরহস্য #শিবরহস্যমহেতিহাস #শিবশাসন #পার্বতী #উমা #শক্তি #দুর্গা #ব্রহ্মবিদ্যা
[এই পোস্টটি শুধুমাত্র শিক্ষামূলক ও জনসচেতনতার উদ্দেশ্যে প্রকাশিত। এখানে ব্যবহৃত চিত্রটি কেবল বিষয়টি সহজে উপস্থাপনের জন্য AI-সহায়তায় নির্মিত একটি প্রতীকী চিত্র। সকল শাস্ত্রীয় উদ্ধৃতি ও তথ্য যথাসম্ভব মূল গ্রন্থ অনুসারে উপস্থাপন করা হয়েছে।]


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন