পরমেশ্বর পশুপতি শিবের উদ্দেশ্যে পশু বলি দেবার বেদমন্ত্র

 

বেদে স্পষ্টভাবে বলা হয়েছে যে সর্বত্র অহিংসা করতে হবে, যজ্ঞে পশুবলি দেওয়াও পশুর জন্য হিতকারী হ‌ওয়ায় সেটি আপাত দৃষ্টিতে হিংসা বলে মনে হলেও তা আসলেই অহিংসা।
প্রমাণ দেখুন —
পরমেশ্বর পশুপতি শিবের উদ্দেশ্যে পশু বলি দেওয়া হচ্ছে —
য ঈশে পশুপতিঃ পশূনাং চতুষ্পদামুত যো দ্বিপদাম্ ।
নিষ্ক্রীতঃ স যজ্ঞিয়ং ভাগমেতু রায়স্পোষা যজমানং সচন্তাম্ ॥ ১ ॥
প্রমুঞ্চন্তো ভুবনস্য রেতো গাতুং ধত্ত যজমানায় দেবাঃ ।
উপাকৃতং শশমানং যদস্থাৎ প্রিয়ং দেবানামপ্যেতু পাথঃ ॥ ২ ॥
যে বধ্যমানমনু দীধ্যানা অন্বৈক্ষন্ত মনসা চক্ষুষা চ ।
অগ্নিষ্টানগ্রে প্র মুমোত্তু দেবো বিশ্বকর্মা প্রজয়া সংররাণঃ ॥ ৩ ॥
যে গ্রাম্যাঃ পশবো বিশ্বরূপা বিরূপাঃ সন্তো বহুধৈকরূপাঃ ।
বায়ুষ্টানগ্রে প্র মুমোক্তু দেবঃ প্রজাপতিঃ প্রজয়া সংররাণঃ ॥ ৪ ॥
প্রজানন্তঃ প্রতি গৃহ্নন্তু পূর্বে প্রাণমঙ্গেভ্যঃ পর্যাচরস্তম্ ।
দিবং গচ্ছ প্রতি তিষ্ঠা শরীরৈঃ স্বর্গং যাহি পথিভির্দেবযানৈঃ ॥ ৫ ॥
[অথর্ববেদ-সংহিতা/২ কাণ্ড/৬ অনুবাক/৩ সূক্ত/৫ম শ্রুতি]
✅ অর্থ : যে পশুপতি (অর্থাৎ ঈশ্বর) দ্বিপদ (মনুষ্য) ও চতুষ্পদ (গো ইত্যাদি) প্রাণীগণের স্বামী (অথাৎ অধিপতি), তিনি পূর্ণ রূপে জ্ঞাত হয়ে এই যজ্ঞকে প্রাপ্ত হোন। তাঁর কৃপায় এই যজ্ঞ-করণশীল যজমান ধন ও বল প্রাপ্ত হোন ॥ ১ ॥
হে দেবগণ ! সংসারের সারভূত উপদেশ দান পূর্বক এই যজ্ঞানুষ্ঠান-কর্তাকে সৎ-পথ প্রদর্শন করো। যে সোম রূপ সুসংস্কৃত অন্ন দেবগণের প্রিয়, তা আমাদের প্রাপ্ত হোক ॥ ২॥
যে প্রকাশমান জীব (পশুগণ) এই বধ্যমান (বলীর জন্য উৎসর্গীকৃত) পশুকে চক্ষুর দ্বারা দর্শন এবং মনের দ্বারা অনুতপ্ত হচ্ছে, তাকে (বা তাদের) সেই বিশ্বকর্তা সর্বাগ্রে মুক্ত করুন ॥ ৩ ॥
গ্রামের যে সমস্ত বিবিধ রূপ ও বর্ণশালী পশু, ভিন্নতা হওয়ার পরেও যজ্ঞে বধ্যমান এই পশুর প্রতি একরকম ভাব প্রাপ্ত হয়েছে ব'লে দেখা যাচ্ছে (অর্থাৎ সমভাবাপন্ন হচ্ছে), তাদেরও প্রজাগণের সাথে অবস্থানকারী প্রাণদেব (ঈশ্বর) প্রথমে মুক্ত করুন ॥ ৪ ॥
বিশেষভাবে অভিজ্ঞতাসম্পন্ন চতুর্দিকস্থ স্থানসমূহে ভ্রমণশীল (অর্থাৎ অন্তরিক্ষচারী) জ্ঞানী দেবগণ এই যজ্ঞে বলীপ্রদত্ত পশুর দেহ হ'তে নিষ্ক্রান্ত প্রাণকে (বা আত্মাকে) সকল অঙ্গ হ'তে স্বতন্ত্রিত ক'রে স্ববশে গ্রহণ পূর্বক স্বস্থ জীবন-ব্যতীত ক'রে থাকেন এবং পুনরায় দিব্যমার্গে সহজে স্বর্গে গমন করেন। সেই স্থানে এ (অর্থাৎ এই বধ্যমান প্রাণির আত্মা প্রকাশময় স্থান প্রাপ্ত হয়ে থাকে ॥ ৫ ॥

যারা পশুপতির নামে মায়াকান্না করা আজকালকারের কট্টর নিরামিষাশী নকল শৈব গজিয়ে উঠেছে তারা চোখ খুলে দেখে নিন, পশুপতি শিবের উদ্দেশ্যেই পশুবলি দেয়ার সূক্ত উপস্থাপিত হয়েছে, যার দ্বারা পশুরা স্বর্গবাসী হন।













মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ