গুরু মাহাত্ম্য — স্কন্দমহাপুরাণ থেকে
♦️
त्रिपुण्ड्रमुद्धूलनमास्तिकोत्तमाः सदाऽऽचरेच्छंकरवेदने रतः ।
शिवादिशब्दं च जपेद्विशेषतः प्रपूजयेद्भक्तिपुरेःसरं हरम् ॥ ४८ ॥
साधनैः सकलैः सहितः सुरा वेदनेन समस्तमिदं जगत् ।
'देवरूपतयैव तु निश्चितं वेद हस्ततलस्थितबिल्ववत् ॥ ४९ ॥
नैनं पाप्मा तरति ब्रह्मनिष्ठं सर्वं पापं तरति प्राकृतं च ।
नैनं पाप्मा तपतिं ब्रह्मनिष्ठं सर्वं पापं तपति प्राकृतं च ॥ ५० ॥
इत्थं ब्रह्म स्वात्मभूतं स्वकीयम् श्रद्धापूर्व देहमेतं देह विदित्वा ।
अर्थं सर्वं क्षेत्रजातं समस्तं दद्यादस्मै देशिकेन्द्राय मर्त्यः ॥ ५१ ॥
यश्चाऽऽतृणत्त्यवितथेन कर्णावदुःखं कुर्वन्नमृतं संप्रयच्छन् ।
तं विद्यात्पितरं मातरं च तस्मै न दुह्येत्कृतमस्य जानन् ॥ ५२ ॥
स्वदेशिकस्यैव शरीरचिन्तनं भवेदनन्तस्य' शिवस्य चिन्तनम् ।
स्वदेशिकस्यैव तु 'पूजनं तथा भवेदनन्तस्य शिवस्य पूजनम् ॥ ५३ ॥
स्वदेशिकस्यैव तु नामकीर्तनं शिंवादिशब्दस्य तु कीर्तनं भवेत् । स्वदेशिकस्यैव तु बाधनं तथा भवेदनन्तस्य शिवस्य बाधनम् ॥ ५४ ॥
तस्माद्विद्वान्सर्वमेतद्विहाय श्रद्धायुक्तः सद्गुरुं सत्यनिष्ठम् ।
विद्याकोशं वेदवेदान्तनिष्ठं गच्छेन्नित्यं सत्यधर्मादियुक्तः ॥ ५५ ॥
वक्तव्यं सकलं मया परकृपायुक्तेन संकीर्तितं
कर्तव्यं सकलं सुरा न हि मुनेर्ब्रह्मात्मनिष्ठस्य तु ।
स्मर्तव्यं सकलं तथा न हि सदा ब्रह्मैव सच्चित्सुखं.
संपूर्णं सततोदितं समरसं शश्वत्स्वयं भासते ॥ ५६ ॥
[স্কন্দমহাপুরাণ/সূতসংহিতা/যজ্ঞবৈভবখণ্ড/উপরিভাগ/(ব্রহ্মগীতা) ১० অধ্যায়/৪৮-৫৬ শ্লোক]
✅ অর্থ — ব্রহ্মা বললেন, যে ব্যক্তি শিবকে (মহাদেব শঙ্কর) জানতে বা লাভ করতে ব্রতী হয়েছেন, তিনি যেন সর্বদা কপালে ত্রিপুণ্ড্র (ভস্মের তিনটি সমান্তরাল রেখা) ধারণ করেন এবং শরীরে ভস্ম লেপন করেন। তিনি যেন সর্বদা ‘শিব’ আদি কল্যাণকারী নাম জপ করেন এবং পরমেশ্বর মহাদেবের আরাধনা করেন ॥ ৪৮ ॥
সমস্ত সাধন ভজনের মাধ্যমে যখন প্রকৃত তত্ত্বজ্ঞান লাভ হয়, তখন এই সমগ্র জগৎ মহাদেব শিবেরই রূপ বলে প্রতিভাত হয় ; আর এই সত্যটি মানুষের কাছে ঠিক ততটাই নিশ্চিত ও স্পষ্ট মনে হয়, যেমন নিজের হাতের তালুতে রাখা বেল ফলটি প্রত্যক্ষ দেখা যায় ॥ ৪৯ ॥
ব্রহ্মনিষ্ঠ পুরুষের (যিনি পরমাত্মা শিবের সাথে একাত্ম হয়েছেন) সাথে পুণ্য ও পাপের কোনো সম্পর্ক থাকে না। তিনি পুণ্য ও পাপসহ এই সমস্ত মায়াময় জগতের ঊর্ধ্বে চলে যান। নিজের করা কর্মের জন্য তাঁর মনে কোনো অনুতাপ বা মানসিক কষ্ট হয় না — ‘আমি কেন এমন করলাম, কেন তেমন করলাম না’ — এই ধরনের কোনো অনুতাপ বা কষ্ট তাঁর থাকে না। অজ্ঞানী মানুষদেরই কেবল কর্মের জন্য অনুতাপ বা মানসিক কষ্ট হয়ে থাকে ॥ ৫০ ॥
এইভাবে পরম শ্রদ্ধার সাথে নিজের ‘আত্মস্বরূপ ব্রহ্মকে’ উপলব্ধি করে, সেই পরম তত্ত্বের উপদেশ দাতা গুরুর চরণে নিজের দেহ, ধন ও সমস্ত সম্পত্তি উৎসর্গ করে দেওয়া উচিত ॥ ৫১ ॥
যে গুরু সত্যের উপদেশ কানের ভেতর প্রবেশ করিয়ে দিয়েছেন এবং সমস্ত দুঃখ দূর করে অমরত্ব দান করেছেন, তাঁকে নিজের পিতা-মাতা মনে করা উচিত ; এবং তাঁর এই পরম উপকারের কথা স্মরণ রেখে কখনই তাঁর প্রতি দ্রোহ বা শত্রুতা করা উচিত নয় ॥ ৫২ ॥
নিজের গুরুর শরীরের চিন্তনই (ধ্যানই) অনন্ত শিবের চিন্তন, তাঁর পূজাই শিবপূজা হয়ে যায়। গুরুনাম-সংকীর্তনই শিবনাম কীর্তন এবং গুরুকে কষ্ট দেওয়া শিবকেই কষ্ট দেওয়া। এইজন্য বুদ্ধিমান ব্যক্তি অন্য সবকিছু ছেড়ে দিয়ে শ্রদ্ধাভরে ব্রহ্মনিষ্ঠ, বিদ্যাবান, বেদ-বেদান্তে পারদর্শী সদ্গুরুর কাছে যাবেন। গুরুর কাছে যাওয়ার পর সাধক নিজে সত্য আদি ধর্মসমূহ পালন করবেন (এবং সেবাদির মাধ্যমে তাঁকে সন্তুষ্ট করে ব্রহ্ম বিষয়ে প্রশ্ন জিজ্ঞাসা করবেন ও তাঁর দেখানো পথ অনুযায়ী তপস্যা করে ব্রহ্মজ্ঞান লাভ করবেন) ॥ ৫৩-৫৫ ॥
পরম কৃপাবশত আমি (ব্রহ্মা) সমস্ত বলার মতো বিষয় শুনিয়ে দিলাম। ব্রহ্মকে আত্মা জেনে এই জ্ঞানে যিনি নিষ্ঠাবান, তাঁর জন্য আর কোনো কর্তব্য অবশিষ্ট থাকে না; কোনো স্মরণীয় বস্তুর তাঁকে চিন্তন করতে হবে, এমন কিছু আর থাকে না। সম্পূর্ণ, নিত্যসিদ্ধ, অভিন্ন, শাশ্বত, সচ্চিদানন্দ রূপ ব্রহ্ম রূপে তিনি নিজেই সদা বিরাজমান থাকেন ॥ ৫৬ ॥
__________________________________________________
♦️
তথা মমাপি চান্যেষাং ন চোদ্যার্হো মহেশ্বরঃ ।
তাদৃগ্রূপো মহাদেবঃ খলু সাক্ষাৎসনাতনঃ ॥ ২৮ ॥
ঈদৃশী পরমা নিষ্ঠা গুরোঃ সাক্ষান্নিরীক্ষণাৎ ।
কর্মসাম্যে ত্বনায়াসাৎসিধ্যত্যেব ন সংশয়ঃ ॥ ২৯ ॥
দেশিকং দেবদেবেশং শিবং বিদ্যাদ্বিচক্ষণঃ ।
তদিষ্টং সর্বযত্নেন প্রকুর্যাৎসর্বদাঽঽদরাৎ ॥ ৩০ ॥
স্বস্যানিষ্টমপি প্রাজ্ঞঃ প্রকুর্যাদ্গুরুণোদিতঃ ।
গুরোরিষ্টং প্রকুর্বাণঃ পরং নির্বাণমৃচ্ছতি ॥ ৩১ ॥
স্বাশ্রমং চ স্বজাতিং চ স্বীকীর্তিং চ তথৈব চ ।
স্বাদৃষ্টং লোকবিদ্বিষ্টং বন্ধুপুত্রাদিসংগমম্ ॥ ৩২ ॥
গৃহক্ষেত্রধনাদীনাং হানিং ক্লেশং সুখং তথা ।
অনবেক্ষ্য গুরোরিষ্টং কুর্যান্নিত্যমতন্দ্রিতঃ ॥ ৩৩ ॥
গুরৌ প্রীতে শিবঃ সাক্ষাৎপ্রসন্নঃ প্রতিভাসতে ।
গুরোর্দেহে মহাদেবঃ সাম্বঃ সন্নিহিতঃ সদা ॥ ৩৪ ॥
গুরোরনিষ্টং মোহাদ্বা ন কুর্যাৎকুরুতে যদি ।
পচ্যতে নরকে তীব্রে যাবদাভূতসংপ্লবম্ ॥ ৩৫ ॥
শিবে ক্রুদ্ধে গুরুস্ত্রাতা গুরৌ ক্রুদ্ধে ন কশ্চন ।
তস্মাদিষ্টং গুরোঃ কুর্যাৎকায়েন মনসা গিরা ॥ ৩৬ ॥
গুরুর্নামাঽঽত্মনো নান্যঃ সত্যমেব ন সংশয়ঃ ।
আত্মলাভাৎপরো লাভো নাস্তি নাস্তি ন সংশয়ঃ ॥ ৩৭ ॥
অনাত্মরূপং দেহাদি যো দদাতি পিতা তু সঃ ।
ন গুরুঃ কথিতঃ প্রাজ্ঞৈঃ ক্লেশহেতুপ্রদো হি সঃ ॥ ৩৮ ॥
অষ্টৈশ্বর্যপ্রদস্তদ্বদ্গন্ধর্বাদিপদপ্রদঃ ।
সার্বভৌমপ্রদশ্চাপি ন গুরুঃ ক্লেশদো হি সঃ ॥ ৩৯ ॥
মন্ত্রতন্ত্রাদিদস্তদ্বল্লৌকিকোপায়দস্তথা ।
ন গুরুঃ কথিতঃ প্রাজ্ঞৈঃ ক্লেশহেতুপ্রদো হি সঃ ॥ ৪০ ॥
সত্যবৎসকলং ভাতং নিশ্চিত্যাসত্যরূপতঃ ।
সর্বসাক্ষিতয়াঽঽত্মানং বিভজ্য পরচেতনম্ ॥ ৪১ ॥
যস্ত্বং তদিতি বেদান্তপ্রদীপেন স্বকং নিজম্।
শিবত্বং বোধয়ত্যেষ গুরুঃ সাক্ষান্ন চাপরঃ ॥ ৪২ ॥
দৃশ্যরূপমিদং সর্বং দৃগ্রূপেণ বিলাপ্য চ ।
দৃগ্রূপং ব্রহ্ম যো বক্তি স গুরুর্নাপরঃ পুমান্ ॥ ৪৩ ॥
পরমাদ্বৈবিজ্ঞান কৃপয়ৈব দদাতি যঃ ।
সোঽয়ং গুরুগুরুঃ সাক্ষাৎ শিব এব ন সংশয়ঃ ॥ ৪৪ ॥
তাদৃশং দেশিকং সাক্ষাদ্বেদান্তাম্বুজভাস্করম্ ।
তোষয়েৎসর্বযত্নেন শ্রেয়সে ভূয়সে নরঃ ॥ ৪৫ ॥
সর্ববেদান্তবাক্যানামর্থঃ সংগ্রহরূপতঃ ।
কথিতশ্চ ময়া দেবা মামাহ পরমেশ্বরঃ ॥ ৪৬ ॥
সর্বজ্ঞঃ সর্ববিৎসাক্ষাদাপ্তকামঃ কৃপাকরঃ ।
সর্বদোষবিনির্মুক্তঃ সত্যমেবাব্রবীন্মম ॥ ৪৭ ॥
যথাঽঽহ সর্ববেদানামর্থং সর্বজ্ঞ ঈশ্বরঃ ।
তথৈব কথিতোঽস্মাভিঃ সত্যমেব ন সংশয়ঃ ॥ ৪৮ ॥
[স্কন্দমহাপুরাণ/সূতসংহিতা/যজ্ঞবৈভবখণ্ড/উপরিভাগ/(ব্রহ্মগীতা) ১২অধ্যায়/২৮-৪৮ শ্লোক]
✅ অর্থ — ব্রহ্মা বললেন, এমন (মুক্তি স্থিতির) পরম অবস্থা তখন অনায়াসেই লাভ হয়, যখন কর্ম ক্ষয় হলে গুরু স্বয়ং সরাসরি কৃপাদৃষ্টিতে [শিষ্যকে] দেখেন ॥ ২৯ ॥
দেশিক অর্থাৎ গুরুকে স্বয়ং দেবদেব মহাদেব শিব বলেই মনে করা উচিত। সর্বদা সেই কাজ করতেই তৎপর থাকা উচিত, যা তাঁর (গুরুদেবের) প্রিয় বা অভিপ্রেত ॥ ৩০ ॥
গুরু যদি বলেন, তবে সেই কাজও করে ফেলা উচিত যা নিজের কাছে অপ্রিয় বা অনিষ্টকর মনে হয়। গুরুর ইচ্ছানুযায়ী কাজ করা ব্যক্তি পরম মোক্ষ লাভ করেন ॥ ৩১ ॥
নিজের আশ্রম, জাতি, কীর্তি, পুণ্য ইত্যাদি এবং লোকনিন্দা, আত্মীয়স্বজন বা পুত্রাদির সংসর্গ — এসবের বিচার না করে সর্বদা সচেতনভাবে গুরুর ইচ্ছানুযায়ী কাজ করা উচিত ॥ ৩২-৩৩ ॥
গুরু যদি প্রসন্ন হন, তবে এটা নিশ্চিত যে শিবই প্রসন্ন হয়েছেন। কারণ গুরুর শরীরে সর্বদা সাম্ব সদাশিব অবস্থান করেন ॥ ৩৪ ॥
অজ্ঞতাবশত বা ভুল করেও গুরুর ইচ্ছার বিরুদ্ধ কোনো কাজ করা উচিত নয়। গুরু যা চান না, কোনো শিষ্যের দ্বারা যদি তেমন কাজ হয়ে যায়, তবে তাকে দীর্ঘকাল ধরে নরকযন্ত্রণা ভোগ করতে হয় — এতে কোনো সন্দেহ নেই ॥ ৩৫ ॥
শিব যদি ক্রুদ্ধ হন তবে [সেখান থেকে] গুরু রক্ষা করতে পারেন, কিন্তু গুরু যদি ক্রুদ্ধ হন তবে আর কোনো রক্ষাকর্তা নেই। অতএব, শরীর, মন ও বাক্য দিয়ে গুরুর প্রিয় বা হিতকর কাজ করাই উচিত ॥ ৩৬ ॥
প্রকৃতপক্ষে গুরু নিজের (শিষ্যের) থেকে আলাদা কেউ নন এবং নিজের লাভই পরম লাভ হিসেবে প্রসিদ্ধ (অর্থাৎ গুরুর প্রিয় বা হিতসাধন করা আসলে নিজেরই পরম কল্যাণ সাধন করা) ॥ ৩৭ ॥
[আত্মজ্ঞানের দৃষ্টিতে বিচার করলে এই উপলব্ধি হয় যে,] অনাত্ম রূপ [বা নশ্বর] এই শরীর যিনি দিয়েছেন তিনি হলেন পিতা, গুরু নন। পিতা তো প্রকৃতপক্ষে এই শরীর আদি দিয়ে ক্লেশ বা কষ্টই দিয়ে থাকেন [কারণ, এই শরীর লাভের কারণেই যত জাগতিক রোগ শোক ভোগ করতে হয়] ॥ ৩৮ ॥
আট রকমের ঐশ্বর্য, গন্ধর্ব পদ, সার্বভৌমত্ব আদি যাঁরা দান করেন, তাঁরাও একইভাবে প্রকৃতপক্ষে দুঃখই দিয়ে থাকেন [কারণ, এগুলি মায়ার জাগতিক বন্ধনে মোহিত করে রাখার জন্য বাসনার লালসা মাত্র]॥ ৩৯ ॥
[আত্মজ্ঞানহীন যেসব মায়ায় আবদ্ধকারী] মন্ত্র, তন্ত্র আদি এবং লৌকিক উপায় (শিক্ষা ইত্যাদি) প্রদানকারী ব্যক্তি আছেন, তারাও ফলস্বরূপ ক্লেশদায়কই হন, তাঁরা প্রকৃত গুরু নন ॥ ৪০ ॥
সমগ্র সংসার যা সত্যের মতো প্রতীয়মান হচ্ছে, তার বিষয়ে এই নিশ্চয়তা প্রদান করে যে তা অসত্যই এবং পরম চেতন আত্মাকে অনাত্মা (জড়রূপী দেহ) থেকে পৃথক করে সর্বসাক্ষীরূপে বুঝিয়ে, ‘তত্ত্বমসি’ আদি বেদান্তরূপ প্রদীপের সাহায্যে সাধকের নিজের শিবত্ব বা ব্রহ্মরূপের বোধ যিনি করিয়ে দেন, তিনিই সাক্ষাৎ গুরু, অন্য আর কেউ গুরু নন ॥ ৪১-৪২ ॥
এই সমস্ত দৃশ্যরূপ প্রপঞ্চকে (যা কিছু চোখে দেখা যায়) দৃগ্রূপে (দর্শনকারী বা দ্রষ্টা রূপে) বিলীন করিয়ে যিনি সেই দৃগ্রূপকে ব্রহ্ম (শিব) বলে জ্ঞান করান, তিনিই গুরু ॥ ৪৩ ॥
যিনি কেবল কৃপাবশত ‘পরম অদ্বৈত’ -এর বিজ্ঞানরূপ পরম জ্ঞান প্রদান করেন, তিনি গুরুদেরও গুরু এবং তিনি সাক্ষাৎ শিবই — এতে কোনো সন্দেহ নেই ॥ ৪৪ ॥
বেদান্তরূপ মুকুলিত (কুঁড়ি হয়ে থাকা) পদ্মকে বিকশিত করার সমর্থ্য আছে এমন যিনি গুরু আছেন, সেই গুরুদেবকে সব উপায়ে প্রসন্ন করা উচিত, যাতে নিজের পরম কল্যাণ সাধন হয় ॥ ৪৫ ॥
সমস্ত উপনিষদের অর্থের সারসংগ্রহ আমি (ব্রহ্মা) আপনাকে শোনালাম। পরমেশ্বরের কাছ থেকে আমি এই জ্ঞান লাভ করেছি ॥ ৪৬ ॥
সর্বজ্ঞ, সর্ববিৎ (যিনি সব জানেন), অপরোক্ষ (সরাসরি অনুভবযোগ্য), পূর্ণকাম, কৃপার খনি তথা সমস্ত দোষ থেকে মুক্ত শিব আমাকে এই সত্যের উপদেশ দিয়েছিলেন ॥ ৪৭ ॥
পরমেশ্বর শিব আমাকে যেভাবে বুঝিয়েছিলেন, ঠিক সেইভাবেই আমি আপনাকে শোনালাম ॥ ৪৮ ॥
__________________________________________________

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন