গৃহপতি শিবের বেদ মন্ত্র
গৃহপতি শিবের মন্ত্র
স্কন্দমহাপুরাণের কাশীখণ্ডের পূর্বার্দ্ধের ১১ অধ্যায়ে পরমেশ্বর শিবের গৃহপতি অবতারের কাহিনী আছে, সেখানে বলা ২৭-৩০ শ্লোকে বলা হয়েছে দেবতারা পরমশৈব বিশ্বানর -এর পুত্ররূপে প্রকটিত হওয়া শিবাবতারকে ‘গৃহপতি’ নাম প্রদানের জন্য দুটি বেদ মন্ত্র উচ্চারণ করেছিলেন।
১ম বেদমন্ত্রটি শুক্ল যজুর্বেদের ৩য় অধ্যায়ের ৩৯ নম্বর কণ্ডিকা (মন্ত্র) —
মূল বেদমন্ত্র (দেবনাগরী) :
अ॒य म॒ग्निर्गृ॒हप॑ति॒र्गार्ह॑पत्यः प्र॒जाया॑ वसु॒वित्त॑मः ।
अग्ने॑ गृहपते॒ऽभि द्यु॒म्नम॒भि सह॒ आ य॑च्छस्व ॥
অয॒ম॒গ্নির্গৃ॒হপ॑তি॒র্গার্হ॑পত্যঃ প্র॒জাযা॑ বসু॒ বিত্ত॑মঃ ।
অগ্নে॑ গৃহপতে॒ঽভি দ্যু॒ম্নম॒ভি সহ॒ আ য॑চ্ছস্ব ॥
[শুক্ল-যজুর্বেদ/৩ অধ্যায়/৩৯ শ্রুতি]
✅ অর্থ : এই অগ্নিরূপী রুদ্রদেব হলেন গৃহপতি (কর্তা, পালক বা স্বামী), যিনি গার্হপত্য অগ্নি রূপে আমাদের পরিবার ও সন্তানদের কল্যাণ করেন এবং তিনি পরম ধনদাতা ও ঐশ্বর্য প্রদানকারী। হে গৃহপতি অগ্নিরূপী পরমেশ্বর রুদ্র ! আপনি আমাদের তেজ (বা যশ) এবং অভ্যন্তরীণ শক্তি (বল) প্রদান করুন।
নবজাতকের ৪র্থ মাসে - নিষ্ক্রমণ,
৬মাসে - অন্নপ্রাশন,
১ম বছরে - চূড়াকরণ,
তারপর আরো বয়স বৃদ্ধি হলে কর্ণবেধ কার্য করতে হবে।
৫ বছরে উপনয়ন
তারপর উপকর্ম, তারপর *বেদ অধ্যয়ন*

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন